প্রযুক্তি টিপস

ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করবেন যেভাবে

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। বর্তমানে সারা পৃথিবীতে ৩০০ কোটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে মেটার মালিকানাধীন ফেসবুকে। বাংলাদেশেও ফেসবুকই সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। এ বছরের (২০২৪) জানুয়ারিতে প্রকাশিত নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন- যার ভিত্তিতে ফেসবুক ব্যবহারকারী শীর্ষ ১০টি দেশের একটি বাংলাদেশ। 

সন্দেহ নেই যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। একে অন্যের সাথে যোগাযোগের পাশাপাশি নিজের ব্যক্তিগত অভিমত, অভিজ্ঞতা শেয়ার করার ক্ষেত্রেও ফেসবুক হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যক্তিগত ব্যবহারের বাইরে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক। 

তবে ফেসবুকের বহুমুখী ব্যবহার যত জনপ্রিয় হচ্ছে, ততই কিন্তু বাড়ছে ফেসবুকের নিরাপত্তা ঝুঁকিও। ফলে ফেসবুক অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা এখন ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার মতোই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি সমাধান হচ্ছে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন:
‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে কোন একটি সাইট, অ্যাপ্লিকেশন বা টুল এক্সেস করার জন্য একজন ব্যবহারকারীকে দুটি পৃথক শনাক্তকরণ প্রক্রিয়া বা আইডেন্টিফিকেশন প্রসেসের (ফ্যাক্টরের) মধ্য দিয়ে যেতে হয়। আর একারণেই বলা হয় টু-ফ্যাক্টর। অর্থাৎ, এর মাধ্যমে একটি দ্বি-স্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। ফলে ভেরিফাইং বা  যাচাইকরণ প্রক্রিয়ার একটি ফ্যাক্টর (যেমন: পাসওয়ার্ড) বেহাত হলেও অ্যাকাউন্টটি খোয়া যাওয়ার বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ অন্য ফ্যাক্টরটির (যেমনঃ এসএমএস বা টেক্সট মেসেজ) অ্যাক্সেস হ্যাকারের কাছে থাকে না। 

টু-ফ্যাক্টর অথেনটিকেশনের প্রথম ফ্যাক্টরটি হচ্ছে পাসওয়ার্ড। আর দ্বিতীয় ফ্যাক্টরটি সাধারণত টেক্সট মেসেজ বা এসএমএস হয়ে থাকে যার মাধ্যমে ব্যবহারকারীর ই-মেইল বা ফোন নাম্বারে একটি কোড প্রেরণ করা হয়। এই কোডটি সাবমিট করার মাধ্যমেই টু-ফ্যাক্টর অথেনটিকেশনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং ব্যবহারকারী নির্দিষ্ট সাইট, টুল বা অ্যাপ্লিকেশন এক্সেস করতে পারেন। এবারে চলুন দেখে নেয়া যাক কিভাবে ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ফিচারটি চালু করতে হয়। 

ফেসবুকে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করা:
‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ নিরাপত্তা ব্যবস্থাটি ফেসবুকে চালু করার জন্য লগইন করার পর প্রথমেই নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করে যেতে হবে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে। সেখান থেকে সেটিংস-এ ক্লিক করলে ওপেন হবে সেটিংস পেজটি, যেখানে বাঁ দিকে অ্যাকাউন্টস সেন্টার অপশনটিতে ক্লিক করলে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এবারে অ্যাকাউন্ট সেটিংস সেকশনের অধীনে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি পেজে লগইন এন্ড রিকভারি সেকশনের অন্তর্গত টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনটিতে ক্লিক করতে হবে। এবারে ব্যবহারকারী এই ফিচারটি তার যে অ্যাকাউন্টে চালু করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। উল্লেখ্য, অনেক ব্যবহারকারীরই একের অধিক অ্যাকাউন্ট থেকে থাকে, আর সেজন্যই অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশনটি রাখা হয়েছে। 

অতঃপর সিকিউরিটি মেথড হিসেবে তিনটি অপশনের মধ্য থেকে পছন্দের একটি সিলেক্ট করে দিতে হবে। সিকিউরিটি মেথড অপশন হিসেবে আছে অথেনটিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ বা এসএমএস ও সিকিউরিটি কি।

অ্যাকাউন্টে সিকিউরিটি কি যুক্ত করতে হলে থার্ড পার্টি সিকিউরিটি কি কিনে নিতে হয়, ফলে এই ফিচারটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ নেই। অন্যদিকে অথেনটিকেশন অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমে ডিভাইসে একটি থার্ড পার্টি অথেনটিকেশন অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এটি ফ্রি এবং চাইলে আপনি এই অপশনটিও চুজ করতে পারেন। 

তবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সিকিউরিটি মেথড হচ্ছে টেক্সট মেসেজ বা এসএমএস। কারণ এটি একেবারে ফ্রি এবং খুব সহজেই ব্যবহার করা যায়। টেক্সট মেসেজ (এসএমএস) অপশনটি সিলেক্ট করার পর ব্যবহারকারীকে একটি ফোন নাম্বার প্রদান করতে হয়। ব্যবহারকারী চাইলে অ্যাকাউন্ট রিকভারির জন্য আগে যে ফোন নাম্বারটি সাবমিট করেছেন (যদি করে থাকেন) সেটাই ব্যবহার করতে পারেন, আবার চাইলে নতুন একটি ফোন নাম্বারও ব্যবহার করতে পারেন টু-ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য। 

এখানে আরেকটি বিষয় বলে রাখা জরুরি, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি চালু করার সাথে সাথেই ব্যবহারকারী ১০টি রিকভারি লগইন কোড নিজের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ফোনটি যদি কখনও হারিয়ে যায়, বা কোনও কারণে আপনি যদি আপনার ফোন নাম্বারটি অ্যাক্সেস করতে না পারেন (যেমন ধরুন আপনি দেশের বাইরে গেছেন) তাহলে এই রিকভারি কোডগুলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন প্রক্রিয়ার দ্বিতীয় যাচাইকরণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ফলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। 

রিকভারি কোডের মতোই আরেকটি বিকল্প নিরাপত্তা ফিচার হচ্ছে ট্রাস্টেড কন্টাক্টস। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা না হয় আরেক দিনের জন্য তোলা রইলো। 

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর