নতুন সিনেমা ‘হারুনের ভাতের হোটেল’

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৪:৫১ পিএম

শেখ হাসিনার সরকার পতনের পর নানা ঘটনা আলোচনা হচ্ছে। এরমধ্যে একটি হলো সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানো। 

কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ও বলতেন। এবার এই বিষয়টি নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।

সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি।

সেখানে দেখা যায়, এতে পরিচালক হিসেবে আছে জাদু আজাদের নাম। ছবি নিয়ে তাঁর প্রত্যাশা জানতে চাইলে বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’ 

কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। এগুলো হলো—বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নিবন্ধন করেছেন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর