যৌন নিগ্রহ রিপোর্ট: পদত্যাগের পর মুখ খুললেন মোহনলাল

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:১৭ পিএম

সরকারি হেমা কমিটির রিপোর্ট উলটপালট করে দিয়েছে দক্ষিণ ভারত। কেরল সরকার রিপোর্ট প্রকাশ্যে আনার পর থেকেই আলোচনার কেন্দ্রে মালায়ালি সিনেজগত। ইতিমধ্যে অভিনয়শিল্পী সংগঠন  ‘অ্যাসোসিয়েশন অব মালায়ালম মুভি আর্টিস্টস’ (এএমএমএ)-র সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন দক্ষিণ সুপারস্টার মোহনলাল।

কারণ অভিনেতা সিদ্দিকী, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণন-সহ একাধিক খ্যাতনামা তারকার বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। চাপের মুখে পরে গত মঙ্গলবার পদত্যাগ করেন মোহনলাল। ‘দৃশ্যম’ অভিনেতা অবশেষে আজ (৩১ আগস্ট) মুখ খুললেন।

তিনি বলেন, ‘যদি কোনও অন্যায়কারীর বিরুদ্ধে দৃঢ় প্রমাণ থাকে তবে অবশ্যই তাঁদের শাস্তি পাওয়া উচিত। অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ থাকলে তাদের শাস্তি হওয়া উচিত।’

তাঁর মতে, যে মালয়ালাম সিনেমা একটি বিশাল শিল্প; যেখানে হাজার হাজার লোক কাজ করে এবং শিল্পী সংগঠন এএমএমএ মহিলাদের সমস্যাগুলো সমাধান করতে পারেনি। 

মোহনলাল বিচারপতি হেমা কমিটির রিপোর্ট প্রকাশের কেরালা সরকারের সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন। অভিনেতা আরও বলেন, ‘হেমা কমিটির রিপোর্ট প্রকাশ করা সরকারের একটি ভালো সিদ্ধান্ত ছিল।’

মোহনলাল জোর দিয়েছিলেন যে তিনি মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ‘কোনও শক্তি গোষ্ঠীর’ অংশ নন বা এ জাতীয় কোনও গোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কেও তাঁর জানা নেই। অভিনেত্রীরা ইন্ডাস্ট্রির সুপরিচিত ব্যক্তিত্বদের হাতে নির্যাতিত-শোষিত হওয়ার ঘটনা রিপোর্টে তুলে ধরা হয়। পাঁচ বছর ধরে ধামাচাপা পড়ে থাকা এই রিপোর্টে মালয়ালাম সিনেমায় মহিলাদের ক্রমাগত যৌন হেনস্থার বিষয়টি উন্মোচিত হয়েছে, যার ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে। 

জানা যায়, এরপর থেকে মোহনলাল এবং এএমএমএ-এর অন্যান্য নেতারা অভিযোগের নৈতিক দায় স্বীকার করে গণহারে পদত্যাগ করেছেন।

বিশেষজ্ঞ প্যানেলের রিপোর্ট প্রকাশের পর এই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন মোহনলাল। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক ঐকমত্য না হলে জুলাই সনদ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তাঁরা বলছেন, সংবিধান সংস্কারের মতো বিষয়ে দ্বিমতের কারণে, সনদ বাস্তবায়নের পথ এখন অনেকটাই রুদ্ধ। এ নিয়ে...
চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতের এ হামলায় অন্তত দুজন নিহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ শেষ হওয়ার দুই দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। স্পেনের তিন ও আর্জেন্টিনার দুজন জায়গা পেয়েছেন এ তালিকায়।
লোডিং...

এলাকার খবর