হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করবেন যেভাবে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

আজকের দিনে ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। আর এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। পৃথিবী জুড়ে বর্তমানে ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। আজকে চলুন গুরুত্বপূর্ণ এই মেসেজিং অ্যাপটিতে পাঠানো মেসেজ কিভাবে এডিট বা পরিবর্তন করতে হয় সেটা জেনে নেয়া যাক:  

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করা:
হোয়াটসঅ্যাপে ভুল করে একটি মেসেজ কাউকে পাঠিয়ে দিলে সেটা চাইলেই আমরা ডিলিট করে দিতে পারি। কিন্তু এই অ্যাপটিতে কাউকে পাঠানো একটি মেসেজ যে চাইলে এডিট করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ-এ মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত সেটা এডিট করা যায়। কিভাবে? চলুন জেনে নেয়া যাক: 

এজন্য প্রথমেই যে মেসেজটি এডিট করতে চান সেটিতে প্রেস করে ধরে রাখতে হবে বা হোল্ড করে রাখতে হবে। তারপর মেসেজটি সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটে () ট্যাপ করে সেখান থেকে এডিট অপশনটি সিলেক্ট করতে হবে। এবারে মেসেজটিতে প্রয়োজনীয় পরিবর্তন বা এডিট করে সেন্ড বাটনে ট্যাপ করলেই এডিট করা মেসেজটি পুনরায় চলে যাবে যাকে পাঠাতে চাইছেন তার কাছে।

মেসেজ এডিট করার এই ফিচারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হয় ২০২৩ সালের মে মাসে। তবে মনে রাখতে হবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে আপনি মেসেজটি এডিট করতে পারবেন। ১৫ মিনিট পর উক্ত মেসেজের জন্য এডিট অপশনটি আর দেখা যাবে না। 

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর