স্ক্রিনশট ফাঁসকারীকে নিয়ে মুখ খুললেন সাইমন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

আওয়ামীপন্থী শিল্পী-সাংবাদিকদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এখন বেশ সমালোচিত। কারণ এখান থেকে এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে, ‍যা ছিল অশিল্পীসুলভ, নিষ্ঠুর। এই গ্রুপে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিকও। বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন।

ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ‘মন্তব্য করার আগে পড়বেন প্লিজ! এটা মনে হয় জানেন, যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যতজনকে খুশি এড করতে পারেন। বিষয় হচ্ছে আপনি সে গ্রুপে কী লিখেছেন বা আপনি অ্যাকটিভ ছিলেন কি-না? আপনারা মনে হয় দেখেছেন, আমাকে ওনারা এড রেখেছিলেন, কিন্তু আমার কোনো রিঅ্যাকশন ছিল না। আমার ভুল হয়েছে, ওনারা আমাকে এড করার পর আমি কেন লিভ নিলাম না।’

স্ক্রিনশট ফাঁসকারীকে নিয়ে দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে সাইমন বলেন, ‘একই পেশার বড়রা যখন আপনাকে একটা গ্রুপে অ্যাড করত আপনি কী করতেন? (যিনি আলো আসবেই গ্রুপে থেকে স্ক্রিনশটগুলো ফাঁস করেছেন, তিনি কেন তখন লিভ নেন নাই?) নিশ্চয়ই তখন সুবিধা নেওয়ার ধান্দায় ছিল!’

সাইমন আরও লিখেছেন, ‘আমাকে বারবার ফোন করা হচ্ছিল আমি যেন বিটিভিতে গিয়ে আন্দোলনে দাঁড়াই, আমি বারবার না করার পর বলল যে ঠিক আছে, তুমি আসতে পারবে না সেটা অন্তত গ্রুপে লিখে দাও! এটা যদি অনেক বড় অপরাধ হয় আমি অপরাধী।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই আলোচনায় আসে ‘আলো আসবেই’ শিরোনামে হোয়াটসঅ্যাপে শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিকদের গ্রুপের কিছু কথোপকথন। 

যে দলের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, অভিনেতা রিয়াজ, সাজু খাদেম এবং অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, সাইমন সাদিক, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

সেই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘গরম পানি’ ঢেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। মারতে চেয়েছেন আরেক সংগীতশিল্পীকেও!

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর