সালমান শাহ স্মরণে ভক্তদের আয়োজন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। ক্ষণজন্মা এই সুপারস্টারের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে তাঁর ভক্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিম সালমান শাহর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নায়কের স্মরণে আজ বাদ আসর এ আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর ফার্মগেটের মসজিদ বায়তুশ শরফে, যা তেজগাঁও থানার উল্টো পাশে অবস্থিত। 

বিষয়টি জানিয়ে টিম সালমান শাহর পক্ষ থেকে বলা হয়, ‘আশা করি প্রিয় নায়কের ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা উক্ত মিলাদ ও দোয়ার আয়োজনে শামিল হবেন।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালে সালমান শাহর ইস্কাটনের বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশের একাধিক রিপোর্টে এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলা হয়েছে। তবে তাঁকে হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছেন অভিনেতার মা নীলা চৌধুরী।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর