একের পর এক সরকারি পুরস্কার ফেরত দিচ্ছেন কলকাতার শিল্পীরা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

একের পর এক পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কলকাতার বিশিষ্টরা। নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিয়েছেন নাট্যকার চন্দন সেন। পাশাপাশি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছেন।

এবার এ তালিকায় এলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। ২০২১ সালে পাওয়া ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ ফিরিয়ে দিচ্ছেন তিনি। ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারকে ই-মেল করে দিয়েছেন সুপ্রিয়।

কলকাতার গণমাধ্যমকে এই অভিনেতা বললেন, ‘‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আর ‘ফোঁস’ করার মন্তব্যটা বুঝিনি। ফোঁস করতে হবেই বা কেন? সব কিছুতেই ফসকে বেরিয়ে যাবে তা হতে পারে না। আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’’

তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বহু ছবি, নাটকে অভিনয় করেছেন সুপ্রিয়। তাঁর এই পুরস্কার ফেরানোর নেপথ্যে উত্তরপাড়ার বিধায়কের ‘বোনাস বিতর্ক’ও ইন্ধন জুগিয়েছে বলেই মনে করছেন অনেকে। সুপ্রিয় বলেন, ‘‘ওকে আসলে কেউ বাধা দিচ্ছে না। যা খুশি তাই বলছে। ও ‘শেক্সপিয়র’ নাটক করেছে, তার কাছে এমন শুনতে হবে! খালি মনে হচ্ছে, এটা বোধহয় আমার কাছে রাখা ঠিক নয়। খুব গ্লানিতে ভুগছি, গ্লানিমুক্ত হতে চাই।’’

নবীন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় তার কর্মস্থল আরজি কর হাসপাতালে। এ ঘটনায় কাঞ্চনের বিবৃতি আসলে সরকারেরই ঘোষিত বা অঘোষিত আদেশনামা বলেই মনে করেন অভিনেতা। আর ঠিক এই কারণেই পুরস্কার ফিরিয়ে দিতে চান সুপ্রিয় দত্ত। 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর