প্রযুক্তি টিপস

হোয়াটসঅ্যাপে মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করবেন যেভাবে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম

পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতি মাসে ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে যোগাযোগের ক্ষেত্রে। মেসেজ আদানপ্রদানে এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করায় হোয়াটসঅ্যাপে প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার বিষয়টি মোটামুটি সুনিশ্চিত। 

হোয়াটসঅ্যাপে মেসেজ আদানপ্রদানের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে শেয়ার করা মেসেজগুলো ফোনের মেমোরিতে জমা হয়ে মেমোরি স্পেস কমিয়ে দেয়। এক্ষেত্রে সমাধান হচ্ছে মেসেজ ডিলিট করা, যেটা ম্যানুয়ালি করা যথেষ্ট সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য একটি বিষয়। তবে এই কাজটি স্বয়ংক্রিয়ভাবেও করা যেতে পারে। 

হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো মেসেজ একটি নির্দিষ্ট সময় পর অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করা সম্ভব। সেটি হতে পারে নির্দিষ্ট কারো সাথে চ্যাটে, আবার সবার সাথে চ্যাটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এই ফিচারটি।

নির্দিষ্ট চ্যাটে ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে সেই চ্যাটটি ওপেন করতে হবে। এবারে স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটসে (⋮) ট্যাপ করে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। এবারে ২৪ ঘন্টা, ৭ দিন, ৯০ দিন- এই তিনটি অপশনের মধ্য থেকে একটি সিলেক্ট করে দিলেই সে অনুযায়ী মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার হতে থাকবে। আবার ‘অফ’ অপশনটি সিলেক্ট করে দিলেই ফিচারটি ডিঅ্যাকটিভেট হয়ে যাবে।  

এই ৪টি অপশনের নিচে ‘ট্রাই অ্যা ডিফল্ট মেসেজ টাইমার’ নামে রয়েছে আরেকটি অপশন। আপনি যদি চান ইতোপূর্বে পাঠানো মেসেজগুলো অদৃশ্য না হয়ে শুধু নতুন করে পাঠানো মেসেজগুলো নির্দিষ্ট সময় পর পর মুছে যাক তাহলে আপনাকে এই অপশনটিতে ট্যাপ করতে হবে। এরপর একইভাবে ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিনের মধ্য থেকে একটি অপশন সিলেক্ট করে দিলে সে অনুযায়ী নতুন পাঠানো মেসেজগুলো চ্যাট থেকে অদৃশ্য হতে থাকবে।

মেসেজ অদৃশ্য বা ডিজঅ্যাপিয়ার করার ফিচারটি যদি আপনি সব চ্যাটের ক্ষেত্রেই অ্যাক্টিভেট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন করার পর স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটসে (⋮) ট্যাপ করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে ‘প্রাইভেসি’ অপশনে গেলে পেয়ে যাবেন ‘ডিফল্ট মেসেজ টাইমার’ অপশনটি। আর এতে ট্যাপ করলেই পেয়ে যাবেন ২৪ ঘন্টা, ৭ দিন ও ৯০ দিন- এই তিনটি অপশন। এবারে পছন্দের অপশনটি সিলেক্ট করে দিলেই আপনার পাঠানো মেসেজগুলো এখন থেকে নির্দিষ্ট সময় অন্তর অদৃশ্য হতে থাকবে। 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর