ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রোগী বেড়েছে তিনগুণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

আবারও বাড়ছে ডেঙ্গু। চার দিনে দু-হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে কক্সবাজার, বরগুনা ও যশোরে। কীটতত্ত্ববিদের আশঙ্কা, চলতি মাসেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী মাসে আরও বাড়তে পারে ডেঙ্গু সংক্রমণ।

সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ঘুরে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে দুই সপ্তাহে রোগী বেড়েছে তিনগুণ। এদের মধ্যে লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচরের রোগী বেশি। রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতালেই বেড়েছে ডেঙ্গু রোগী।

হাসপাতালের মেডিকেল অফিসার রাশেদুল হাসান বলেন, ‘অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শকে চলে যাচ্ছেন, তবুও হাসপাতালে আসছেন না। দু-তিনদিনের জ্বর, শরীরে ব্যথা-মাথাব্যথা এসব উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করা উচিত। সচেতনতার অভাবে ডেঙ্গুতে মৃত্যুও পর্যন্ত হতে পারে।’

পরিসংখ্যান বলছে, জুলাই মাসেও দিনে অন্তত ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, এখন হচ্ছে ৪০০ জন। সেপ্টেম্বরের ১১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। মারা গেছে ১৯ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, ‘যেভাবে এখন বৃষ্টি হচ্ছে এর কারণেও ডেঙ্গুর প্রভাব বাড়ছে। পুরো বাংলাদেশে যেহেতু ইনফেকশন ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ভেক্টর কন্ট্রোলের পদ্ধতিটাও কিছুটা ভিন্ন হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু বাড়ছে অথচ সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই। ঢাকার বাইরে পরিস্থিতি আরও খারাপ। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘এডিস মশার ঘনত্ব সারা বাংলাদেশে প্রায় প্রতি জেলাতে বেশি পাচ্ছি। এডিসের ঘনত্ব, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং ডেঙ্গু রোগী—এই কয়েকটি মিলে আমরা একটি ফোরকাস্টিং মডেল তৈরি করি সেই ফোরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে, সেপ্টেম্বর মাসজুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে। এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে।’

এ বছর হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৭ হাজারের বেশি। মারা গেছে ১০২ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর