সম্পর্ক ভালো রাখতে এই ৫ প্রশংসা করতেই পারেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

সম্পর্ক ভালো রাখতে চাইলে একে অপরের প্রশংসা করতে হবে। প্রিয়জনের মণিকোঠায় স্থান পেতে চাইলে প্রশংসার বিকল্প নেই। তাহলেই দেখবেন আপনাদের বন্ধন থাকবে অটুট। সারাজীবন একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারবেন।

তবে অনেকে আবার এই বিষয়টা বুঝতেই পারেন না যে ঠিক কী কী নিয়ে প্রশংসা করবেন। বিষয়গুলো ঠিকঠাক না বলতে পারলে তাঁর মনের নাগাল পাওয়া আপনার জন্য কঠিন হতে পারে। এই কারণে অনেকের সম্পর্ক পোক্ত হয় না। একটু প্রশংসাসূচক কথা বললে যদি তাঁর মনের নাগাল পাওয়া সহজ হয়, তবে ক্ষতি কী?

তাই আর সময় নষ্ট না করে এমন ৫ কমপ্লিমেন্টের কথা জেনে নিন, যাতে প্রিয় মানুষটি খুশি হবেন।

পুরনো কথাতেই বাজিমাত
‘তোমার মতো কাউকে দেখিনি’, হাজার হাজার বছর ধরে এই কথাটা প্রচলিত হয়ে আসছে। নিজের প্রেয়সীকে অনেক পুরুষেরা এই কথা বলে আসছেন। কথাটি যদিও বেশ পুরনো আর গতানুগতিক মনে হতেই পারে আপনার। সত্যি বলতে, নারীরাও এই আদি প্রশংসায় মন দিয়ে ফেলেন। তারপর সেই মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে চান। তাই যতই বোরিং লাগুক না কেন, প্রিয়জনকে এই কথাটা বলতে ভুলবেন না যেন।

বুদ্ধির প্রশংসা করুন
সবাই নিজের বুদ্ধির প্রশংসা শুনতে চান। সেই প্রশংসা করতে হবে আপনাকে। তাহলেই দেখবেন প্রিয়জন আপনার ভালোবাসায় একবারে হাবুডুবু খাবেন। তাই এবার সুযোগ পেলেই তাঁর বুদ্ধির প্রশংসা করুন। আর অন্যদের সামনে যদি আপনি তাঁর এমন প্রশংসা করতে পারেন, তাহলে তো কথাই নেই। তাহলেই দেখবেন সে আপনাকে ছাড়া আর থাকতে পারবে না। তাঁর সমস্ত স্বপ্ন জুড়ে শুধু আপনিই বিরাজ করবেন। তাই এই কাজে ঝটপট লেগে পড়ুন।

মিশতে পারার প্রশংসা
সবার সঙ্গে মিশে যাওয়াটা এক বিশেষ ক্ষমতা। সেই ক্ষমতা সবার থাকে না। যদি আপনার প্রিয়জনের মধ্যে এই গুণ থাকে, তবে তাঁকে প্রাপ্য সম্মানটা দিন। তাহলেই তিনি বুঝবেন যে আপনি তাঁর সবকিছু লক্ষ করেন। এরপর থেকে দেখবেন তিনিও আপনাকে মূল্য দিতে চেষ্টা করবে। তাই চেষ্টা করুন ঝটপট এই কথাটা বলে ফেলার।

পাশে থাকার প্রশংসা
আপনার সুখ-দুঃখে যদি প্রিয়জন পাশে থাকে, তাহলে তাঁকে সেই কমপ্লিমেন্ট দিতেই হবে। কারণ, এই স্বার্থপর দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তাই সে যদি সত্যিই আপনার পাশে থাকেন, তাহলে তাঁকে অবশ্যই সেই সম্মানটা দিতে হবে। এতে তিনি আরও বেশি উৎসাহ পাবেন। দেখবেন সে আরও বেশি বেশি করে পাশে থাকার চেষ্টা করবেন। আর এটা যে আপনার জন্যও ভালো।

কষ্টকে স্বীকৃতি দেন 
সাধারণত মেয়েরা অনেকে কর্মঠ স্বভাবের হয়ে থাকেন। অনেক পুরুষের সেটি চোখেই পড়ে না। কিন্তু আপনি যদি তাঁর এই কষ্টকে স্বীকৃতি দেন, তবে সে আপনাকে মাথায় করে রাখবে। তাই আর সময় নষ্ট না করে প্রিয়জনকে তাঁর প্রাপ্য সম্মানটা অবশ্যই দিন। তাহলেই দেখবেন সে আপনার প্রতি আরও দুর্বল হয়ে পড়বেন।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর