হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এল ২টি নতুন ফিচার

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যুক্ত হলো দুটি নতুন ফিচার: ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার। এই দুটি ফিচারের কল্যাণে ব্যবহারকারীরা এখন থেকে আরও বেশি ‘পার্সোনালাইজড’ অভিজ্ঞতা উপভোগ করবেন হোয়াটসঅ্যাপে। ভিডিও কলে কথা বলার সময় চাইলেই এখন পছন্দমতো ফিল্টার যুক্ত করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা যাবে। 

ভিডিও যোগাযোগ সেবাখাতে ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার ফিচার দুটি নতুন কিছু নয়। গুগল মিট ও জুমের ভিডিও কলিং সেবায় অনেক দিন ধরেই বিদ্যমান এই দুটি ইফেক্ট। অথচ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের ভিডিও কলেই ছিলো না এই ফিচার দুটি, যদিও এ নিয়ে ব্যবহারকারীদের দাবী ছিলো দীর্ঘদিনের। 

অবশেষে গত মঙ্গলবার (১ অক্টোবর) একটি অফিশিয়াল ব্লগপোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার ফিচার দুটি ভিডিও কল সার্ভিসে যুক্ত করার কথা জানায়। ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ড অপশন থেকে রুচি ও পছন্দ অনুযায়ী ব্যবহারকারীরা বেছে নিতে পারেন যেকোনো ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড।

ফিল্টার ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারী ভিডিও কলে মজার একটি আবহ তৈরি করতে পারেন, নিয়ে আসতে পারেন এক শৈল্পিক ছোঁয়া। 

অন্যদিকে ব্যাকগ্রাউন্ড ফিচারটির কল্যাণে ব্যবহারকারী নিজের প্রাইভেসি রক্ষা করে ভিডিও বার্তালাপ চালিয়ে যেতে পারেন। নিজের রুচি, পছন্দ ও প্রয়োজন অনুসারে ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সুবিধা থাকায় ব্যবহারকারী কখনও নিজেকে সমুদ্র সৈকতে, আবার কখনও কফি শপের পরিবেশে উপস্থাপন করতে পারেন। চাইলে আবার ব্যাকগ্রাউন্ড ঝাপসা বা ব্লার করেও দেয়া সম্ভব।

নতুন এই ফিচার দুটি অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীকে নিজের ডিভাইসে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি শুধু আপডেট করতে হবে। ইফেক্ট দুটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পর্যায়ক্রমে সকল ব্যবহারকারীর কাছেই পৌঁছে দেয়া হবে বলে হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ ব্লগ, ম্যাশেবল

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর