বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা, হুইলচেয়ারে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ পিএম

মঙ্গলবার নিজের বন্দুক থেকে গুলি ছুটে জখম হন বলিউড অভিনেতা গোবিন্দ। তড়িঘড়ি বাসার কাছেই মুম্বাইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দিতে হয়েছে গোটা দশেক সেলাই।

এরপর আজ (৪ অক্টোবর) সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা। তবে এখনই হাঁটাচলা করতে পারছেন না। পায়ে ব্যান্ডেজ-বর্ম দিয়ে মোড়া, হুইলচেয়ারেই বাইরে বেরলেন তিনি।

জানা যায়, এদিন তিনি খানিকটা সুস্থ হতেই ছাড়া পান হাসপাতাল থেকে। বেরিয়েই তিনি তাঁর সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত, পুলিশ, মিডিয়া ও শিবসেনা নেতৃত্বকে ধন্যবাদ জানালেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যম বলছে, গোবিন্দ হুইল চেয়ারে করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই বলেন, ‘যেখানে যেখানে আমার জন্য পূজা করা হয়েছে, দোয়া করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে—তাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার শুভাকাঙ্ক্ষীসহ সংবাদমাধ্যম, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শিবসেনার নেতৃত্বকে।'

পায়ে গুলি লাগার পর গোবিন্দকে মঙ্গলবারই মুম্বাইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তারপর হাসপাতালের তরফে অভিনেতার হেলথ আপডেট দেওয়া হল। তাঁর চিকিৎসক ডক্টর আগরওয়াল সংবাদমাধ্যমকে জানান, গোবিন্দর অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। তবে অভিনেতার পায়ে ৮ থেকে ১০টা মতো সেলাই পড়েছে। জানা যায়, হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলি লেগেছিল অভিনেতার।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর