হরিয়ানা নিয়ে উচ্ছ্বসিত মোদি, জম্মু–কাশ্মীরের ফলে ‘গর্বিত’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

ভারতে কংগ্রেসকে পেছনে ফেলে হরিয়ানা রাজ্যে টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে শেষপর্যন্ত বিরোধী জোটই শেষ হাসি হেসেছে। তবে তাতেও ‘গর্বিত’ তিনি।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন তিনি। সংবাদ প্রতিদিন দিয়েছে এ খবর।

মোদি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের এবারের নির্বাচন অত্যন্ত স্পেশ্যাল। ৩৭০ ও ৩৫ ধারা বাতিলের পর এটাই সেখানকার প্রথম নির্বাচন। যা সাক্ষী হলো এক অসামান্য সাড়ার, যেখানে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাসই পরিস্ফূট হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রতিটি মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

সেই সঙ্গেই তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরে বিজেপির পারফরম্যান্সে আমি গর্বিত। যাঁরা আমাদের দলকে ভোট দিয়েছেন এবং আমাদের ওপরে বিশ্বাস রেখেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আমি জনতাকে আশ্বস্ত করতে চাই যে আমরা জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য কাজ চালিয়ে যাব। আমাদের কার্যকর্তাদের অসামান্য চেষ্টারও তারিফ করতে চাই।’

এদিকে হরিয়ানায় এক্সিট পোল উলটে দিয়েছে গেরুয়া শিবির। সে প্রসঙ্গে মোদি লিখছেন, ”হৃদয় থেকে হরিয়ানাকে কৃতজ্ঞতা জানাই। ভারতীয় জনতা পার্টিকে ফের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য হরিয়ানার জনতাকে প্রণাম জামাই। আমি এখানকার জনগণকে আশ্বস্ত করছি যে আমরা তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কোনও ত্রুটি রাখব না।” পরে অন্য একটি পোস্টে হরিয়ানার সমস্ত বিজেপি কর্মীকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, হরিয়ানায় মোট ৯০ আসনের মধ্যে বিজেপির দখলে ৪৮ আসন। সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৩৭। অন্যদিকে উপত্যকায় বিজেপি যেখানে পেয়েছে ২৯টি আসন, সেখানে ন্যাশনাল কনফারেন্স পেয়েছে ৪২। পাশাপাশি কংগ্রেস প্রার্থীদের মধ্যে ৬ জন হেসেছেন শেষ হাসি।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর