ডায়াবেটিস রোগীরা হাঁটলে যেসব উপকার পাবেন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৮:০৯ এএম

বর্তমানে ডায়াবেটিস একটি সাধারণ রোগ। কেবল বয়স্করা নয়, ত্রিশ বছরের বেশি বা কম, যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে, এমন অনেক ডায়াবেটিস রোগী আছেন, যারা নিজেরা যে ডায়াবেটিস রোগে আক্রান্ত এই বিষয়টা বুঝতে পারেন না।

শরীরে ইনসুলিন কমে গেলে অথবা ইনসুলিন শরীরে কাজ না করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। তখন মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। ক্যালরিযুক্ত খাবার বা জাঙ্কফুড খাওয়ার ফলে শরীরে ক্যালরি ও ফ্যাটের পরিমাণ বেড়ে যায়। এর ফলে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস সঠিকভাবে নিয়ন্ত্রণ না হলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনির সমস্যা, যৌন অক্ষমতা, অন্ধত্ব অথবা চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো রোগ হতে পারে।

তবে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া ছাড়াও যাদের বাবা, মা, ভাই-বোনের ডায়াবেটিস রয়েছে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এছাড়া যাদের হৃদরোগ, রক্তে কোলেস্টেরল বেশি, উচ্চ রক্তচাপ রয়েছে তারাও এই রোগে আক্রান্ত হন। 

শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভব করলে ডায়াবেটিসের লক্ষণ বুঝতে হবে। এ ছাড়া ঘন ঘন পানির পিপাসা পাওয়া, ঘনঘন প্রস্রাব, চোখে ঝাপসা দেখা এ রোগের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস হলে ক্ষুধার পরিমাণ বেড়ে যায়। আবার ওজনও কমে যায়।  এ ছাড়া শরীরের কোনো স্থানে কেটে গেলে যদি সহজেই ক্ষতস্থান না শুকায় তাহলে ডায়াবেটিসের লক্ষণ বুঝে নিতে পারে।

ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার বিকল্প উপায় হলো নিয়মিত হাঁটা। ছবি: ফ্রিপিক

ডায়াবেটিস রোগীদের হাঁটা অনেক বেশি জরুরি। কারণ রক্তে শর্করা বেড়ে গেলে মস্তিষ্ক, হার্ট, কিডনি, লিভারে রক্ত সঞ্চালন কম হয়। এতে শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। সে ক্ষেত্রে নিয়মিত হাঁটলে শরীরের পেশিগুলো সচল থাকবে এবং রক্ত সঞ্চালন ঠিক থাকবে। 

হাঁটার ক্ষেত্রে খালি জায়গায় সকালে বা বিকালে হাঁটলে অক্সিজেন পাবেন। এতে শরীর ও মন ভালো থাকবে। তবে এক্ষেত্রে হাঁটার মতো করে হাঁটতে হবে। এ সময় দ্রুত হাঁটার কোনো বিকল্প নাই। একটানা হাঁটার পরে হাঁপিয়ে গেলে বিশ্রাম নিন। এরপর আবার হাঁটুন। ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার বিকল্প উপায় হলো নিয়মিত হাঁটা। হাঁটার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করুন। 

ডায়াবেটিসের ক্ষেত্রে সময় অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাবার খাওয়া জরুরি। খাবারে শাকসবজির পরিমাণ বাডিয়ে দিন। এ ছাড়া শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত তেল, মসলাজাতীয়, প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলুন। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখুন, এতে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর