এলিয়েনের অস্তিত্ব রয়েছে, আগামী মাসেই ঘোষণা!

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম

ভিনগ্রহের প্রাণী বা এককথায় এলিয়েন নিয়ে পৃথিবীতে চর্চা হচ্ছে বহু বছর ধরেই। বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে হাল আমলের সিনেমায় দেখা মেলে এই এলিয়েনের। কিন্তু এখনো প্রমাণ পাওয়া যায়নি এর অস্তিত্বের। এবার নাসার প্রখ্যাত ফিল্মমেকার সাইমন হল্যান্ড দাবি করলেন, এলিয়েনের অস্তিত্ব রয়েছে, এমন প্রমাণ পাওয়া গেছে। আগামী মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলছে, পৃথিবীর একটি টেলিস্কোপে এলিয়েনের কিছু লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেছেন ফিল্মমেকার সাইমন হল্যান্ড। এই নির্মাতা আবার যেনতেন কোনো ব্যক্তি নন। তিনি নাসার অর্থায়নে পরিচালিত বিভিন্ন বৈজ্ঞানিক কর্মসূচিতে যুক্ত রয়েছেন। এ ছাড়া কাজ করছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গেও।

ফিল্মমেকার সাইমন হল্যান্ড দাবি করছেন, ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব বের করতে বিশেষ উদ্যোগ নেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি তারা সুখবর দিয়েছে। মার্ক জাকারবার্গের ব্রেকথ্রু লিসেন প্রজেক্ট থেকে একটা ‘টিপ’ মিলেছে। তাতেই মনে হচ্ছে শক্তপোক্ত প্রমাণসহ আগামী মাসে এলিয়েনের অস্তিত্ব নিয়ে ঘোষণা আসতে পারে। 

আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে কিংবা পরে এই ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন ফিল্মমেকার সাইমন হল্যান্ড। তিনি বলেন, অস্ট্রেলিয়ার পার্কেস টেলিস্কোপে ধরা পড়েছে কিছু সিগন্যাল। এগুলো মানুষের সঙ্গে সংশ্লিষ্ট নয়। কয়েক বছর আগে এই সিগন্যাল শনাক্ত করে তারা।  

তবে এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করা নিয়ে এরই মধ্যে প্রতিযোগিতায় নেমে পড়েছেন চীনা গবেষকেরা। এমনটাই অভিযোগ ফিল্মমেকার সাইমন হল্যান্ডের। তিনি দাবি করছেন, চুরি করে এসব তথ্য নিয়ে আমেরিকার আগেই এলিয়েনের অস্তিত্বের ঘোষণা দিয়ে দিতে পারে চীন। তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সাইমন হল্যান্ড সংবাদমাধ্যম দ্য মিররকে বলেন, ‘গতকাল (রোববার) পর্যন্ত এটি একটি ব্রেকিং নিউজ। কিন্তু চীনারা এই তথ্য চুরি করে নিয়ে নিতে পারে। তাদের কিন্তু ফাস্ট নামের একটি টেলিস্কোপ রয়েছে। এই টেলিস্কোপ নিয়ে এলিয়েনের শনাক্ত করার প্রমাণ দিতে পারে তারা।’  

এলিয়েনের অস্তিত্বের সিগন্যাল পৃথিবী থেকে ৪ দশমিক ২ আলোকবর্ষ দূরে মিলেছে বলে দাবি করছেন সাইমন হল্যান্ড। এখনো তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এর উৎস আসলে কোথায়, তা বিভিন্ন পদ্ধতিতে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। 

এলিয়েন খুঁজতে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে মহাকাশযান। পৃথিবীতে দেখা যাওয়া অশনাক্ত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়েও রয়েছে রহস্য। অনেকেই বলছেন, এগুলো এলিয়েনের। গত জুনে হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, মানুষের মতো আকার-আকৃতি নিয়ে আমাদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে এলিয়েন। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, সম্প্রতি নতুন এই গবেষণার তথ্য প্রকাশ করেছেন হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিসিং প্রোগ্রামের একদল গবেষক। এতে বলা হয়, এলিয়েন বর্তমানে আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে। এরা থাকতে পারে চাঁদে। এমনকি মানুষের মতো আকার ও আকৃতি নিয়ে আমাদের মধ্যেই এরা হয়তো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা তা টেরই পাচ্ছি না। আমাদের সভ্যতার আগের ধাপগুলোতেও এদের বিচরণ ছিল। কিন্তু আমরা তা যাচাই করতে পারছি না।

শনাক্ত না হওয়া উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে প্রায় এক বছর ধরে করা গবেষণার প্রতিবেদন ২০২৩ সালে প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রকাশিত ৩৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ইউএফও নিয়ে নতুন বৈজ্ঞানিক কৌশলে গবেষণা চালাতে হবে। এ জন্য অত্যাধুনিক স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ইউএফও, এলিয়েন কিংবা ইউএপির কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।

বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
প্রথমবারের মতো চাঁদে নিজেদের তৈরি রোভার জিন্নাহ-১ পাঠাচ্ছে পাকিস্তান। চীনের সহযোগিতায় ২০২৯ সালে রোভারটি চাঁদের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রকৃতির অজানা ও সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের ভাইরাল জেনোম তৈরি করেছেন বিজ্ঞানীরা, যা নির্দিষ্ট পোষকদেহে আক্রমণ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে একে বড়...
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬জন।
ইরানে নতুন কোরে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এতে বলা...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে জ্বালানি বিভাগ। গতকাল রোববার এই দাম বৃদ্ধি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর