নর্থ সাউথে শেষ হলো ফার্মাফেস্ট ও আন্তর্জাতিক কনফারেন্স

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

সফলভাবে শেষ হলো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) ও ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’র যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম মৌসুমের ‘এনএসইউ ফার্মাফেস্ট’। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল বিভাগের ২০ বছর পূর্তি এবং দেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস) অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শিক্ষা, প্রতিযোগিতা, সৃজনশীলতা ও ফার্মাসিউটিক্যাল শিল্পে টেকসই উদ্যোগের এক অপূর্ব মেলবন্ধন ঘটায়। 

মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর ফার্মেসি অনুষদের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ‘ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক পর্যায়ের একটি বিদ্যায়তনিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করে।

‘কনজার্ভ টুডে, থ্রাইভ টুমোরো’ (আজকের সংরক্ষণ, আগামী দিনের সমৃদ্ধি) স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হওয়া এই ফার্মাফেস্ট দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশে সহায়তা করে। যেখানে মূল প্রতিপাদ্য ছিল ‘সাসটেইনেবিলিটি’, অর্থাৎ টেকসই পরিবেশ। 

উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, স্টল প্রদর্শনী, প্রাণবন্ত ‘ফার্মা ওয়াক’ এবং এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল, যেখানে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের পারফেরম্যান্স বিশেষভাবে নজর কাড়ে। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলোর মধ্যে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম রানারআপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। 

অন্যদিকে, ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ‘ফার্মা অলিম্পিয়াড’-এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

 

সোমবার (১২ অক্টোবর) আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মাফেস্ট’র সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল ভাষণ প্রদান করেন কনফারেন্স চেয়ার ও এনএসইউ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার। এরপর বক্তব্য রাখেন কনফারেন্স কো-চেয়ার ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর ফার্মেসি অনুষদের ডিন ড. নুসায়বাহ আব্দুল রহিম এবং বিশেষ অতিথি এনএসইউ স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. দীপক কুমার মিত্র। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি এনএসইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নাসার ইউ আহমেদ, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শ্রী অজিজ আল কায়সার (টিটো) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি’র চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে অধিবেশন সভাপতি ও প্রধান অতিথি এনএসইউ’র ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ ফার্মাসিউটিক্যাল ক্লাবের ফ্যাকাল্টি এডভাইজর আদিত মুক্তাদির। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর প্রার্থনা বিরতি এবং মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়।

আইসিপিএস ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। এ ছাড়া ফার্মাফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে দ্য সিটি ব্যাংক পিএলসি এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল জিহো সিএফমোটো। প্লাটিনাম স্পন্সর হিসেবে বেক্সিমকো, ডায়মন্ড স্পন্সর হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি., বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. সহায়তা প্রদান করে। অলিম্পিয়াড স্পন্সর হিসেবে রেনাটা পিএলসি এবং বিতর্ক প্রতিযোগিতার স্পন্সর হিসেবে ছিল ডিবিএল ফার্মা। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও স্টাডি নেট এবং সিলভার স্পন্সর হিসেবে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপেক্স ফার্মা লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিশেষ ভূমিকা পালন করে।

বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এক অভূতপূর্ব ও ভীতিকর পরিস্থিতির কথা জানিয়েছে। ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং মেটার মতো জায়ান্টরা জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই মডেলগুলো...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
আওয়ামী লীগের প্রতি সরকারের উদারতার কারণে নিউইয়র্কে ড. ইউনূসকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী নীতির কারণে পুরো...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর