ঢাকায় একই দিনে জোকার ২, এলিয়েন: রোমুলাস, ট্রান্সফরমারস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

পাঁচ বছর আগে ‘জোকার’ সিনেমায় মুগ্ধ দর্শক পরবর্তী সিক্যুয়েল দেখার জন্য কতটা মুখিয়ে আছেন তা বলার অপেক্ষা রাখে না। টড ফিলিপসের এই ছবি বিশ্বব্যাপী যে আলোড়ন তুলেছিল তা দ্বিতীয় ছবিতেও প্রত্যাশা বাড়িয়েছে। বাংলাদেশি ভক্তদের জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে। ১৮ অক্টোবর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনোমাসে মুক্তি পেতে যাচ্ছে ‘জোকার ২’। যার অফিসিয়াল নাম ‘জোকার: ফোলি আ দ্যু’। যদিও ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর, পরিবর্তিত পরিস্থিতির কারণে বাংলাদেশে কিছুটা দেরিতে মুক্তি পাচ্ছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ‘জোকার ২’-এর পাশাপাশি একই দিনে আরও দু’টি হলিউডের ছবি মুক্তি দিচ্ছে সিনেপ্লেক্স ও সিনোমাস। ছবিগুলো হলো—কল্পকাহিনিভিত্তিক ভৌতিক ছবি ‘এলিয়েন: রোমুলাস’ ও ‘ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন ‘ট্রান্সফরমারস ওয়ান’। 

 
জোকার ২
দুঃখ পেলে তার অট্টহাসি আসে। রাগ, হতাশা সবকিছুরই বহিঃপ্রকাশ সেই হাসি। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে। পেশায় কৌতুকশিল্পী হওয়া তার পক্ষে তাই সুবিধাজনক ছিল। মানুষ তাকে চিনত পার্টি মাতানো ‘জোকার’ বলেই। তবে নেপথ্যে ছিল স্নায়ুর রোগ। যা কেউ বোঝেনি। আমেরিকার বুকে কল্পিত এক শহর প্রান্তের বাসিন্দা, স্ট্যান্ড আপ কমেডিয়ান আর্থার ফ্লেকের জীবনে ট্র্যাজেডি বয়ে নিয়ে আসে সমাজই। অন্ধকার জীবন বেছে নিতে বাধ্য হয় সে। ‘জোকার’ হয়ে ওঠে প্রতিবাদের মুখ, অন্ধকারের রাজা। টড ফিলিপসের পরিচালনায় ২০১৯ সালে নির্মিত হওয়া ছবি ‘জোকার’ বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছিল। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘হার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স। অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পায় মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি। পরিচালক টড ফিলিপসের কাছে এই নির্মাণ যেমন গর্বের, তেমনই অভিনেতা ফিনিক্সের জীবনেও জোকার চরিত্র এক মাইলস্টোন। যে কারণে অস্কার-মঞ্চে সেরা অভিনেতার সম্মান জিতেছিলেন তিনি। মুগ্ধ দর্শক এতদিন মুখিয়ে ছিলেন পরবর্তী ছবিটি দেখার জন্য। অপেক্ষার পালা শেষ হয়েছে এবার। পর্দায় এসেছে ‘জোকার’। যা মূল ছবির চেয়ে অনেকটাই আলাদা। আরও নাটকীয় এবং সংগীতময়। নাম ‘জোকার: ফোলি আ দ্যু’। প্রথম ছবির মতো এটিও পরিচালনা করেছেন টড ফিলিপস। জোকারের ভূমিকায় এবারও জোয়াকিন। সেই সঙ্গে এ ছবির বিশেষ আকর্ষণ হিসেবে আছেন জনপ্রিয় গায়িকা লেডি গাগা।

এলিয়েন: রোমুলাস
বহু দূরের এক গ্রহে নিজেদের আবিষ্কার করে তারা। সম্পূর্ণ নতুন এক জগত। সেখানে তাদের মোকাবেলা করতে হবে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের। এলিয়েনদের নিয়ে এমনই এক গল্পের ছবি ‘এলিয়েন: রোমুলাস’। পরিচালনা করেছেন ফেড আলভারেজ। সিনেমায় ভিনগ্রহের প্রাণীদের মোকাবেলা করবেন ডেভিড জনসন, অর্চি রেনক্স, কাইলি স্পেইনি, ইসাবেলা, স্পাইক ফার্ন প্রমুখ। এলিয়েন ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এলিয়েন’। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমা পরিচালনা করেছিলেন রিডলি স্কট। সিনেমাটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায়। সেই সাফল্যের পথ ধরে পরবর্তীতে নির্মিত হয় ‘এলিয়েনস’, ‘এলিয়েন থ্রি’, ‘এলিয়েন রেজারেকশন’ নামে তিনটি সিক্যুয়েল। ২০০৪ সালে প্রিডেটর ও এলিয়েন-এর যৌথ গল্পের সিনেমা। একই বছর ‘এলিয়েন ভার্সাস প্রিডেটর’ সিনেমা মুক্তি পায়। এরপর ‘এলিয়েনস ভার্সাস প্রিডেটর: রিকুয়েম’ মুক্তি পায় ২০০৭ সালে। এলিয়েন-এর প্রিক্যুয়েল সিরিজের প্রথম সিনেমা ‘প্রমিথিউস’ ২০১২ সালে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সিনেমা ‘এলিয়েন: কোভেন্যান্ট’ মুক্তি পায় ২০১৭ সালে। সিক্যুয়েল, প্রিক্যুয়েল এবং ক্রসওভার সিরিজ মিলিয়ে এলিয়েন ফ্রাঞ্চাইজির এ পর্যন্ত মোট ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে ১৯৭৯ ও ১৯৮৬ সালের এলিয়েন চলচ্চিত্রের ঘটনাগুলোর ওপর নির্ভর করে। ছবিটিতে তুলে ধরা হয়েছে মহাকাশ উপনিবেশবাদীদের একটি দল যারা মহাকাশে ক্ষতিসাধন করতে একটি ভয়ংকর জীবনরূপ নিয়ে আসে। তাদের প্রতিরোধ করার বিধ্বংসী সংগ্রামের গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি। দীর্ঘদিন ধরে চলমান সাই-ফাই হরর ফ্র্যাঞ্চাইজিতে পরিচালক ফেড আলভারেজ নতুন প্রজন্মের দর্শকদের কাছে টানার প্রয়োজনবোধ করেন। যদিও গল্পটি কোনো পুরানো চলচ্চিত্রের সাথে সরাসরি সংযোগ করে না, তবে এটি অনুমান করা হয় যে জ্যাকসনস স্টারের মতো উপনিবেশের মানুষের কাজ এবং সংগ্রামের জন্য মরিয়া জীবন যা তৈরি করে তার একটি অংশ। তরুণরা জানে যে তারা তাদের কর্পোরেট মালিকদের জন্য যে অর্থ উপার্জন করে তার একটি পয়সা দেখার আগেই তারা মারা যাবে। সেই ভয়াবহ বাস্তবতা তরুণদের জন্য একটি জটিল পরিকল্পনা নিয়ে আসা খুব সহজ করে তোলে।

ট্রান্সফরমারস ওয়ান
ট্রান্সফরমারস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন এই ছবি। আমেরিকান অ্যানিমেটেড সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি নির্মিত হয়েছে হাসব্রো’র ট্রান্সফরমার টয় লাইনের উপর ভিত্তি করে। এরিক পিয়ার্সনের চিত্রনাট্য থেকে সিনেমাটি পরিচালনা করেছেন জোশ কুলি। এতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ব্রায়ান টাইরি হেনরি, স্কারলেট জোহানসন, লরেন্স ফিশবার্নসহ আরও অনেক তারকা। ‘দ্য ট্রান্সফরমারস: দ্য মুভি’ (১৯৮৬)-এর পর এটি ফ্র্যাঞ্চাইজির প্রথম অ্যানিমেটেড ফিচার সিনেমা।

ট্রান্সফরমার ওয়ান ১১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে প্রিমিয়ার হয় এবং ২০ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারামাউন্ট পিকচার্স-এর ব্যানারে মুক্তি পায়। এ যাবত ছবিটি বিশ্বব্যাপী ১১১.৪ মিলিয়ন আয় করেছে এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। হলিউড রিপোর্টার ফ্র্যাঙ্ক শেক চলচ্চিত্রটির পরিচালনা, অ্যানিমেশন, চিত্রনাট্য এবং আবেগের জন্য প্রশংসা করেছেন। তিনি অনুভব করেছেন যে এটি ট্রান্সফরমার ফ্র্যাঞ্চাইজিকে পুনরুজ্জীবিত করেছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর