যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন কেন হয়?

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৩:১২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন চার বছরের জন্য। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটিই মধ্যবর্তী নির্বাচন। মার্কিন সংবিধান ও সংসদীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এই মধ্যবর্তী নির্বাচন। ক্ষমতা ধরে রাখার পাশাপাশি জনপ্রিয়তা যাচাইয়েরও অন্যতম মাধ্যম এটি। 

মার্কিন সরকারে জনগণের প্রতিনিধিত্ব করেন ৫৩৫ জন আইনপ্রণেতা, যারা কংগ্রেস সদস্য হিসেবে পরিচিত। মার্কিন কংগ্রেস তথা পার্লামেন্টের দুটি কক্ষ। উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ)। আইন তৈরির জন্য কংগ্রেসের এই দুটি কক্ষ আলাদাভাবে কাজ করে।

সিনেটের সদস্য সংখ্যা ১০০ জন। আকার যেমনই হোক, যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যারা সিনেটর হিসেবে পরিচিত এবং নির্বাচিত হন ছয় বছরের জন্য। প্রতি দু’বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়।

হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে (যাকে সংক্ষেপে ‘হাউস’ও বলা হয়) সদস্য ৪৩৫ জন। প্রত্যেক সদস্য তাদের রাজ্যের একটি নির্দিষ্ট জেলার প্রতিনিধিত্ব করেন। তাদের এমপিও বলা হয়। তারা দু’বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। কাজেই দু’বছর পরপর হাউসের সবগুলো আসনের জন্যই নির্বাচন হয়।

সিনেট ও হাউসের পাশাপাশি গভর্নর, সারা দেশে রাজ্যের আইনপ্রণেতা, স্থানীয় কাউন্সিল ও স্কুল বোর্ডগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিয়মানুসারে, যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার, এমনকি সেই প্রথম মঙ্গলবার যদি মাসের শুরুর দিনও হয়।

বর্তমান মার্কিন কংগ্রেসের দুই কক্ষই এখন ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে। সে কারণে এখন পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে কোনো বিল বা আইন পাস করতে তেমন কোনো অসুবিধা হয়নি।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর