তিন দশক পর মোশাররফ করিমের যে অভিজ্ঞতা হলো

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম

নব্বই দশকে শুরু মোশাররফ করিমের অভিনয় জীবন। পার করেছেন কয়েক দশক। কিন্তু যেটা করেননি, এবার সেটিও করে ফেললেন জনপ্রিয় এ অভিনেতা।

বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবার অভিনয় করলেন অ্যান্থলজি সিরিজে। আর সেটিও দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য। সিরিজটির নাম ‘আধুনিক বাংলা হোটেল’।

বোঝাই যাচ্ছে দেশি খাবারের সঙ্গে পরিমাণ মতো ভূত নিয়ে আসছেন মোশাররফ করিম! ওটিটি প্রতিষ্ঠান চরকি জানায়, ৩ সপ্তাহের ৩ পর্বে দর্শকদের জন্য থাকছে ৩ রকম বাংলা ভয়ের স্বাদ! আগামী বুধবার রাত ১২টা থেকে দর্শকরা দেখতে পাবেন সিরিজটির প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’।  

আধুনিক বাংলা হোটেল সিরিজের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী আসাদ। শরীফুল হাসানের ছোট গল্প থেকে সিরিজটির চিত্রনাট্য করেছেন নির্মাতা। লেখকের ‘খাসির পায়া’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘খাসির পায়া’ পর্ব, ’নো এক্সিট’ গল্প থেকে নির্মাণ করা হয়েছে ‘হাঁসের সালুন’ আর ‘বোয়াল মাছের ঝোল’ পর্বটি নির্মিত হয়েছে ‘খাবার’ নামের ছোট গল্প থেকে।

মোশাররফ করিম। ছবি: চরকি কাজী আসাদ জানান, তিনটি গল্পে তিনভাবে দেখা যাবে মোশাররফ করিমকে। মোশাররফ করিম বললেন, ‘সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা-অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট আমাদের আশেপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে।’ 

সিরিজটির বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ অনেকে। হ্যালোইন উপলক্ষে মুক্তি পাচ্ছে এটি।

১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্ব-অনুঘটনের ভূমিকা আবিষ্কারের জন্য জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই ও ফরাসি বিজ্ঞানী অঁরি কাগান ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন।...
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর