ডাবের পানির সঙ্গে চিয়া সিড খেলে যেসব উপকার পাবেন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম

বর্তমানে সুস্থ থাকার জন্য মানুষ কতই কিছুই না করছে। কেউ কেউ ওজন কমানোর জন্য খাচ্ছেন এক ধরনের খাবার। আবার কেউবা ডায়েটের জন্য খেয়ে থাকেন বিভিন্ন পুষ্টিকর উপাদান। এমন অনেকেই আছেন, যারা সুস্থতার জন্য ডাবের পানিতে চিয়া সিড মিশিয়ে খান।

অনেকেই আছেন যারা পানির সঙ্গে চিয়া সিড মিশিয়ে খান। তবে ডাবের পানির সঙ্গে চিয়া সিডের মিশিয়েও পান করা যেতে পারে। এতে উপকার পাবেন বেশি। কারণ দুটিতে রয়েছে পুষ্টিকর উপাদান। চিয়া সিড আর ডাবের পানিতে যেসব উপাদান রয়েছে, সেসব স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তাই চিয়া সিড আর ডাবের পানি একত্রে পান করলে পাবেন স্বাস্থ্যকর কিছু গুরুত্বপূর্ণ উপাদান।

চিয়া সিডকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়। এতে রয়েছে ওমেগা ৩, ফাইবার, অ্যান্টি–অক্সিডেন্ট এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। চিয়া সিড শরীরে খারাপ কোলেস্টেরল কমায়। পাশাপাশি রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। চিয়া সিডে প্রোটিন থাকে। শরীরের পেশির সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য।

ডাবের পানি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। ছবি:পেক্সেলস

ডাবের পানি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। শরীর থেকে দূষিত পদার্থ বের করতেও সাহায্য করে ডাবের পানি। ডাবের পানির ইলেক্ট্রোলাইট উপাদান শরীরের পানিশূন্যতা দূর করে। পাশাপাশি শরীরকে আর্দ্র রাখে। এ ছাড়া ডাবের পানি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি উচ্চ রক্তচাপ কমায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।

আসুন জেনে নিন, ডাবের পানির সঙ্গে চিয়া সিড মিশিয়ে পান করলে কী কী উপকার পাবেন।

১. ডাবের পানির ইলেক্ট্রোলাইট উপাদান শরীরের পানির অভাব পূরণ করে। অন্যদিকে চিয়া সিড হজম ক্ষমতা বাড়ায়। ফলে ডাবের পানিতে যদি চিয়া সিড ভিজিয়ে খান তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

২. চিয়া সিডে যেমন ফাইবারের পরিমাণ বেশি থাকে, তেমনি ডাবের পানিতে ফাইবার থাকে। ফলে এই দুই উপাদান একসঙ্গে খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পৌঁছাবে। আর এতে হজম শক্তি ভালো হবে।

৩. চিয়া সিডের ন্যায় ডাবের পানিতেও  অ্যান্টি–অক্সিড্যান্ট থাকে। যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস হরমোনের নিঃসরণ কমায়। ফলে এতে মানসিক শান্তি পেতে পারেন।

চিয়া সিডকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়। ছবি: পেক্সেলস

৪. প্রতিদিনের কাজের চাপে আমরা কমবেশি ক্লান্ত হয়ে পড়ি।  চিয়া সিড ও ডাবের পানি একত্রে পান করলে শরীর সতেজ থাকবে। এতে সহজেই ক্লান্ত হয়ে পড়বেন না।

৫. চিয়া সিডে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যা হাড় ও দাঁত ভালো রাখে। ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। যা নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
দ্রুত জীবনযাপনের এই সময়ে খাবারের ধরনও বদলে গেছে। রান্নাঘরে সময় না দিয়ে অনেকেই এখন প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, বিস্কুট, চিপস বা প্রস্তুত খাবারের ওপর নির্ভর করছেন। এগুলোকে বলা হয় অতিপ্রসেসড খাবার।...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে থাকে নানা রকম খাবার। পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি, ডুবো তেলে ভাজা ও মসলাদার খাবার অনেকেই একসঙ্গে বেশি খেয়ে ফেলেন। হঠাৎ দীর্ঘ সময় খালি থাকার পর পেটে বেশি ও ভারী...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর