জেনে নিন দই কতটা উপকারী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

অনেকেই আছেন, যারা দই খেতে পছন্দ করেন। দই হলো এক প্রকারের দুগ্ধজাত খাদ্য, যা তরল দুধে ব্যাকটেরিয়া গাঁজনের ফলে তৈরি হয়। দইয়ে থাকে কিছু উপকারী ব্যাকটেরিয়া, যা শরীর সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সকালের সময়টা কমবেশি সবার ব্যস্ততার মধ্যে কাটাতে হয়। বুদ্ধি করে সকালে খাবারে পুষ্টিকর কিছু খেতে পারলে, সারাদিনের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। সকালের জন্য পুষ্টিকর একটি খাবার হতে পারে দই। 

দই বিভিন্ন উপায়ে খাওয়া যায়। বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়েও দই খাওয়া যায়। যেমন– ফলের সঙ্গে মিলিয়ে খাওয়া যায়, তেমনি স্মুদি তৈরি করেও এটি খাওয়া যায়।

দইকে বলা হয় প্রাকৃতিক প্রোবায়োটিক। দইয়ের উপকারের কথা বলে শেষ করা যাবে না। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে।

আসুন জেনে নিন, দইয়ের উপকারের কথা–
 
১. প্রোবায়োটিক দুগ্ধজাত পণ্য হওয়ার কারণে দই অন্ত্রের জন্য উপকারী ভূমিকা পালন করে। এতে পরিপাকতন্ত্রের কাজ সহজ হয়।
 
২. দই দিয়ে দিনের শুরুটা করতে পারলে সারাদিন যেসব খাবার খাবেন, সেসব খাবারের হজম নিয়ে চিন্তা করতে হবে না। 

৩. দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দইয়ে থাকা ব্যাকটেরিয়া বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। 

৪. প্রতিদিন দই খেতে পারলে হার্টের স্বাস্থ্যে ভালো থাকবে। ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম থাকে। তাই প্রতিদিন দই খাওয়ার অভ্যাস থাকলে ভালো থাকবে হার্ট।

দই বিভিন্ন উপায়ে খাওয়া যায়। ছবি: ফ্রিপিক ৫. এমন অনেকেই আছেন, যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান। তাদের জন্য দই হতে পারে উপকারী একটি খাবার।
 
৬. দই  উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে। দই ক্যালসিয়াম এ ভিটামিন ডি এর ভালো উৎস। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাই প্রতিদিন দই খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে।
 
৭. দইয়ে রয়েছে ক্যালসিয়াম। যা হাড় ও দাঁত মজবুত করে। শারীরিকভাবে সুস্থ থাকতে চাইলে দাঁত ও হাড় ভালো রাখা অবশ্যই প্রয়োজন। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর