নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়, এটি কষ্টের: তারিক আনাম খান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

শনিবার (২ নভেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভের মুখে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এ ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। অভিনেতা তারিক আনাম খানও বিষয়টি ভালোভাবে নেননি। যাই হোক না কেন, নাটকের প্রদর্শনী বন্ধ করা ঠিক নয় বলেই মন্তব্য করেছেন তিনি। 

এই অভিনেতা বলেন, ‌‘একটি দলের কেউ যদি কোনো দোষ করে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই বলে নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়; এটি কষ্টের। দলীয় কিংবা আইগতভাবে হোক, দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। সামগ্রিকভাবে দলকে নিষিদ্ধ করা সঠিক হবে না। দল তো কোনো দোষ করেনি। নাট্যদলের অনেক লোক তো আন্দোলনের পক্ষেও কাজ করেছেন।’

পাশাপাশি নাট্যদলের দায়িত্বশীলদের একটু সংযত আচরণ করা উচিত বলেও মনে করেন তিনি। তারিক আনাম খানের ভাষ্য, ‘শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদ একজন নীতিবান মানুষ। তিনি চেষ্টা করেছেন যাতে নাটকের শোটি হয়। শেষ পর্যন্ত তিনি লড়াই করেছিলেন। দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন। শিল্পকলার মতো প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে এর থেকে বেশি করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। নাট্যদলের দায়িত্বশীলদের একটু সংযত আচরণ করা উচিত।’

অন্যদিকে, নাটকের প্রদর্শনী কেন বন্ধ করতে হয়েছিল, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। রোববার (৩ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের ২২ জায়গায় শিল্পকলা একাডেমিতে হামলা হয়েছে। সেসব আমার মাথায় ছিল। ঢাকার শিল্পকলা একাডেমরি ভেতরে দর্শক ছিল। উত্তেজিত কেউ গিয়ে যদি দর্শকদের আক্রমণ করে বসে সে শঙ্কা ছিল। দর্শকের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রদর্শনী বন্ধ করি। আমি ভেতরে গিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি।’ 

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর