উত্তেজিত কেউ যদি দর্শকদের আক্রমণ করে বসে, সেই শঙ্কা ছিল: জামিল আহমেদ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পিএম

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভের মুখে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলমান একটি নাটকের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছে শিল্পকলা একাডেমি।

দেশ নাটক প্রযোজিত ‘নিত্যপুরাণ’ মঞ্চায়নের সময় শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন ২০ থেকে ২৫ তরুণ। এই পরিস্থিতিতে নাটকটির মঞ্চায়ন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় একাডেমির কর্তৃপক্ষ। এরপর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। এ বিষয়ে রোববার (৩ নভেম্বর) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে নাটক বন্ধের প্রকৃত কারণ, ওই সময়ের পরিস্থিতি এবং করণীয় নিয়ে কথা বললেন তিনি।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলছেন সৈয়দ জামিল আহমেদ। ছবি: স্ক্রিনশট

জামিল আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশের ২২ জায়গায় শিল্পকলা একাডেমিতে হামলা হয়েছে। সেসব আমার মাথায় ছিল। ঢাকার শিল্পকলা একাডেমরি ভেতরে দর্শক ছিল। উত্তেজিত কেউ গিয়ে যদি দর্শকদের আক্রমণ করে বসে সে শঙ্কা ছিল। দর্শকের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রদর্শনী বন্ধ করি। আমি ভেতরে গিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি।’

ঘটনার বর্ণনার দিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শিল্পকলার আয়োজনে যাত্রা উৎসব চলছে। আমি এবং নাট্যকলা বিভাগের পরিচালক ফয়েজ জহির সেখানে ছিলাম। নাট্যশালার সামনে বিক্ষোভ হচ্ছে শুনে আমি সেখানে যাই। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি। তারা বলেন, এহসানুল আজিজ বাবু স্বৈরাচারের দোসর। তার নাট্যদলের প্রদর্শনী করতে দেবে না। আমি তাদের বুঝিয়েছি, দেশ নাটকের জনা বিশেক সদস্যও জুলাই গণঅভ্যুথানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাদের মধ্যে এক গুলিবিদ্ধও হয়েছেন।’

সৈয়দ জামিল আরও বলেন, ‘প্রথমে তারা আমার কথা মেনে নেয়। আমরা নাটকের প্রদর্শনী শুরু করতে বলি। কিন্তু পরে আবার বিক্ষোভ শুরু করে তারা। তখন তারা বেশ উত্তেজিত হয়ে পড়ে। তাদের একজন নিজেকে রিকশাচালক পরিচয় দিয়ে জানায় যে, জুলাই আন্দোলনে তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।’

বিক্ষোভকারীদের ব্যানার। ছবি: সংগৃহীত

গতকাল নাটক মঞ্চায়নের খবর পেয়ে ব্যানারসহ একাডেমির বাইরে অবস্থান নেয় একদল ব্যক্তি। এরপর তারা দেশ নাটকের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় আগত ব্যক্তিদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। 

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিক্ষোভকারীরা মূলত দেশ নাটকের সদস্য এহসান আজিজ বাবুর ফেসবুকে দেশবিরোধী নানা প্রচারণা ও বর্তমান সরকার প্রধানসহ অন্যান্য উপদেষ্টার ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও রাজাকার আখ্যা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাকে নাটকের দল থেকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানায়। এ ছাড়া শিল্পকলা একাডেমিকে এ ধরনের দলকে হল বরাদ্দ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে...
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর