মিশন: ইম্পসিবল-৮

একসঙ্গে জল, স্থল ও আকাশপথে টম ক্রুজের অ্যাকশন

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

‘অ্যাকশন’ আর ‘দুর্ধর্ষ স্টান্ট’—এই দুই বিষয়ের অভূতপূর্ব প্রতিচ্ছবি হলিউড অভিনেতা টম ক্রুজ। ‘মিশন: ইম্পসিবল’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের অনত্যম একটি কাজ। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির ৮ম কিস্তি ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’। আগামী বছরের ২৩ মে মুক্তি পাবে এটি।

ইথান হান্ট হিসেবে টম ক্রুজের এই সুদীর্ঘ যাত্রার সম্ভবত শেষ সিনেমা এটি, যা ‘ডেড রেকনিং পার্ট টু’ নামে তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন তা-ই ‘দ্য ফাইনাল রেকনিং’। 

দর্শকের দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে ৮ম কিস্তির প্রথম ট্রেলার। যেখানে জল, স্থল ও আকাশপথের বিভিন্ন বিপৎজনক মিশনে ইথানকে দেখা যায়। 

এর আগে সিনেমাটির গল্পে দেখা গিয়েছিল ইথান ও তার টিম একটি শক্তিশালী এআই ‘দ্য এনটিটি’র রহস্য সন্ধানে ব্যস্ত, যেটি একটি রাশিয়ান সাবমেরিনের ভেতরে লুকানো ছিল বলে জানা যায় এবং এটি ভুল হাতে পড়লে পুরো পৃথিবীর জন্য হুমকি সৃষ্টি করবে। 

নতুন কিস্তিতে দেখা যাবে, ইথানকে এই দানবময় এআই ধ্বংস করার জন্য সাবমেরিনটি খুঁজে বের করতে হবে এবং এই বিশেষ মিশনে তার পুরানো শত্রু গ্যাব্রিয়েলসহ (এসাই মোরালেস) অন্যান্য শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে।

নতুন সিনেমাটির পোস্টার। ছবি: সংগৃহীত

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‌‘মিশন: ইম্পসিবল’ পরিচালনা করেছিলেন ব্রায়ান ডি পালমা। নতুন কিস্তির ট্রেলারে সেটারও ফুটেজ রয়েছে।

প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত অষ্টম কিস্তির ট্রেলারটি ২১ ঘণ্টায় দেখেছেন ১৪ মিলিয়নের মতো দর্শক। মন্তব্যঘরে অনেকে আবেগপ্রবণ বিভিন্ন মন্তব্যও করছেন। ট্রেলারটি শেষ হয়েছে টম ক্রুজের একটি সংলাপ দিয়ে। পর্দায় ইথাম তার টিমের উদ্দেশে বলেন, ‌‘আই নিড ইউ টু ট্রাস্ট মি (আমাকে বিশ্বাস করার জন্য তোমাকে প্রয়োজন’।

এ সিনেমায় আগের চরিত্রদের পাশাপাশি নতুন মুখও রয়েছে, যেমন মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে নিক অফারম্যান এবং রহস্যময় একটি চরিত্রে হান্না ওয়াডিংহাম রয়েছেন। এবারের কিস্তি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। এতে আরও অভিনয় করেছেন হেনরি চের্নি, হেইলি অ্যাটওয়েল, ভিং রমেস, সাইমন পেগ, পম ক্লেমেন্টিফ, ভেনেসা কিরবি প্রমুখ।

সূত্র: ভ্যারাইটি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর