গিনেস বুকে যেভাবে রুনা লায়লা 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

কণ্ঠের জাদুতে দীর্ঘদিন ধরে সবাইকে মুগ্ধ করে রেখেছেন আন্তর্জাতিকখ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা। ষাটের দশকে যাত্রা শুরুর পর থেকে আজ অবধি ছড়িয়ে যাচ্ছেন কণ্ঠের মায়াজাল, মন্ত্রমুগ্ধ করে রেখেছেন কোটি শ্রোতাকে।

উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর করাচিতে জুগনু চলচ্চিত্রে প্রথম গান করার মধ্য দিয়ে সিনেমার গানে যাত্রা শুরু করেন। পাঁচ দশকের সংগীতজীবনে লোকজ, পপ, রক, গজল, আধুনিক—সব ধাঁচেই কৃতিত্ব দেখিয়েছেন রুনা। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিসহ ১৮টি ভাষায় তাঁর কণ্ঠে গান শোনা গেছে। এ পর্যন্ত গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি।
নব্বইয়ের দশকে মুম্বাইয়ে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে ১০টি করে তিন দিনে ৩০টি গানে কণ্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান রুনা।

অবাক করা তথ্য হচ্ছে সংগীতশিল্পী নয়, তার হবার কথা ছিল নৃত্যশিল্পী। টানা চার বছর করাচির বুলবুল ললিতকলা একাডেমির ভরতনাট্যম, কত্থক, কত্থকলি শেখেন তিনি। তবে শেষ পর্যন্ত গানের মাঝেই ডুবে থাকেন। গান গেয়েই বাংলাদেশের রুনা লায়লা ভারত, পাকিস্তানসহ উপমহাদেশের কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন।

এদিকে আজ (১৭ নভেম্বর) এ গায়িকার জন্মদিন। এ দিন উপলক্ষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘‘আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছাবার্তা পাঠান, ভালোবাসা দেন, গিফট দেন এবং দোয়া ও আশীর্বাদ তো থাকেই আপনাদের। আজকে আমি চিন্তা করেছি, আমি আমার এই জন্মদিনে আপনাদেরকে একটা গিফট দেব।’

কী সেটা? জানা যায়, বিশেষ এদিনে কিংবদন্তি এই শিল্পীর পক্ষ থেকে উপহার হিসেবে থাকছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্য রুনা লায়লা’।

এক ভিডিওবার্তায় শ্রোতা-ভক্ত ও সংগীতানুরাগীদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার আহ্বানও জানান দেশবরেণ্য এই সংগীতশিল্পী।

রুনা লায়লা। ছবি সংগৃহীত রুনা লায়লার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম ভিডিওটি হলো ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’। যা প্রচার হয়েছিল বিটিভিতে। গানটির কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন সুবল দাস। আর দ্বিতীয় ভিডিও হিসেবে থাকছে তারই গান ‘হ্যালো হাই’। বাপ্পি লাহিড়ীর সুরে গানটি ছিল ‘সুপারুনা’ অ্যালবামে। ১৯৮২ সালের ১ ডিসেম্বর ইএমআই মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত এই অ্যালবামটি প্রথম দিনেই ১ লাখ কপি বিক্রি হয়। এজন্য উপহার হিসেবে গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডও পেয়েছেন রুনা লায়লা। অ্যালবামটির কাজ হয়েছিল লন্ডনে, যেখানে একসময়ের বিখ্যাত ব্যান্ড বিটলস গান রেকর্ডিং করত।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন। এরমধ্যে নিজের ইউটিউব চ্যানেলে বলিউডের ‘ঘারোন্দা’ (১৯৭৭) সিনেমাতে জয়দেবের সুরে ‘তুমহে হো না হো’ ও ‘দো দিওয়ানে শেহার মে’ (সহশিল্পী: ভূপিন্দর সিং) গান দুটি আপলোড করেছেন তিনি। এছাড়া রয়েছে একটি করে বাংলা দেশাত্মবোধক ও ফোকগান এবং পাঞ্জাবি গান।

উল্লেখ্য, ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। ছয় দশকের সংগীত ক্যারিয়ারে তার প্রাপ্তি অসামান্য। কালজয়ী অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। গেয়েছে বলিউডের খ্যাতিমান সুরকার ও কণ্ঠশিল্পীদের সঙ্গেও। পেয়েছেন গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড। গানের বাইরে সিনেমায় অভিনয়ও করেছেন রুনা লায়লা। হয়েছেন মডেলও। এছাড়াও সংগীতের বিভিন্ন রিয়েলিটি শো’র বিচারকের আসনে বসেছেন তিনি। রুনা লায়লা মোট আটবার জাতীয় পুরস্কার পেয়েছেন। 

আজ ১৯ নভেম্বর সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস। ২০০৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি দেন বরেণ্য এই সংগীতশিল্পী ও সাংবাদিক। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গেলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে আজও তিনি অমলিন। সঞ্জীব...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর...
জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর।  সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর