কোথায় গেলেন বাশার আল-আসাদ 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

সিরিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) দামেস্ক দখল করার পর পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরে একটি উড়োজাহাজে করে দামেস্ক ছাড়েন বাশার। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাশার কোথায় গেছেন তা এখনও জানা যায়নি। 

ফ্লাইট ট্র্যাকার বেশ কয়েকটি সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, বিদ্রোহীরা যখন রাজধানী দামেস্কে প্রবেশ করে তখন সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন৭৫ উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট । এই ফ্লাইটটি বিদ্রোহী শাসিত হোমসে পৌঁছানোর পর তা মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।  ওই উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ছিলেন কিনা, রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি: রয়টার্স গত ২৭ নভেম্বর এইচটিএস যোদ্ধারা সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে। এরপর তাঁরা একের পর এক শহর দখল করে রাজধানীর দিকে অগ্রসর হওয়া শুরু করে। অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে।

গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
লোডিং...

এলাকার খবর