ডাব যেন বিদেশি ফল, কেন এই আকাশছোঁয়া দাম 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে। আকারভেদে প্রতি ডাবে গুনতে হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত। কৃষক থেকে ভোক্তার দামের এই বড় ব্যবধানে বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা।

পিরোজপুর, নোয়াখালী, ভোলা, খুলনাসহ দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে বিপুল পরিমাণ ডাবের উৎপাদন হয়। গাছমালিকের কাছ থেকে আকার ভেদে গড়ে প্রতিটি ডাব ৬০ টাকায় কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে পাঠান ব্যপারিরা। 

একজন গাছ মালিক জানান, তাদের বাগানে প্রতিটি ডাব ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়। 

আরেক গাছ মালিক বলেন, ‘যারা চাষি বা নারকেল উৎপাদনকারী, তারা প্রকৃত দাম পাচ্ছে না।’

রাজধানীর কারওয়ান বাজারে রাত ৯টার পর থেকেই ঢুকতে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা ডাবের ট্রাক। আড়তে নামানোর পর পরিবহন, শ্রমিক, আড়ত খরচ ও নিজেদের মুনাফা যোগ করে পাইকারিতে আকার ভেদে প্রতিটি ডাব বিক্রি হয় ১০০ থেকে ১৫০ টাকায়। যা ‍কৃষকের কাছে থেকে কেনা দামের দ্বিগুণ।

এক আড়ৎদার বলেন, ‘এখন গাড়িভাড়া বেশি। পরতা (লাভ) মিলাইতে কষ্ট হয়। এজন্য আমরা এদিকেও যাইতে পারতেছি না, ওইদিকেও যাইতে পারতেছি না।’
এক পাইকারী ক্রেতা বলেন, ‘কেনা দাম ও গাড়িভাড়া যোগ করে তারা বলে যে আমাদের একশো টাকা দাম পড়েছে অথবা ৯৫ টাকা দাম পড়েছে।’

আড়ত থেকে খুচরা বাজারে যাওয়ার পরই আরেকদফা বাড়ে ডাবের দাম। খুচরা বিক্রেতারা এই ডাব বিক্রি করছেন ২০০ টাকায়। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্বল্পআয়ের ক্রেতারা।

এক খুচরা বিক্রেতা বলেন, ‘কেনাই লাগে ১৫০ টাকার ওপরে। ২০০ টাকা না বেচলে আমার তো পোষাবে না।’

আরেক খুচরা বিক্রেতা বলেন, ‘১২০ থেকে দুশো টাকা পর্যন্ত বেচা যায়।’ 

কারওয়ানবাজারে ডাব কিনতে আসা এক যুবক বলেন, ‘দাম যাই হোক আমাদের কিনতে হবে। আমরা কিনতে বাধ্য।’

ডাবের দাম ১০০ টাকার মধ্যে হলে ভালো হয় বলে মন্তব্য করেন আরেক ক্রেতা। 

ডাবের ভরা মৌসুমেও অতিরিক্ত চাহিদা, রোগের প্রাদুর্ভাবের সুযোগে কেউ অতিমুনাফা করছে কিনা, তা তদারকি করার আহ্বান বিশ্লেষকদের। 

ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আড়ৎ বলেন, পাইকারি বলেন, খুচরা বলেন, ফড়িয়া বলেন– প্রতিটা জায়গায় মেনুপুলেট করে এখানে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা যারা ভোক্তা পর্যায়ে কিনছি, রোগীরা যেটা পথ্য হিসেবে গ্রহণ করে সেটা অনেক বেশি টাকায় ডাবটা কিনতে হচ্ছে।’ 

গাছ থেকে ভোক্তার হাতে পৌঁছানোর আগে একটি ডাব অন্তত ৩ থেকে ৪ ধাপ অতিক্রম করে। তবে, এসব ধাপে ক্রয়-বিক্রয়ের কোনো চালান বা রশিদ না থাকায় মধ্যস্বত্বভোগী ও খুচরা পর্যায়ে দাম নিয়ন্ত্রণ কঠিন বলেও মনে করেন বিশ্লেষকরা।

রাজধানীর খুচরা বাজারে গত আড়াই মাস ধরে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শ থেকে ১৬০ টাকায়।  সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরসঙ্গে বেড়েছে মসুর ডালের দামও।
বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি গুণতে হচ্ছে ভোক্তাদের। এ অবস্থায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করা যাবে।
অনুমোদনহীন ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে টস বন্ড প্রাইভেট লিমিটেডের ৪টি গুদাম সিলগালা করেছে কাস্টমস গোয়েন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-কাবিরাজপাড়া থেকে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দুটি ককটেল বিস্ফোরণের পর অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
লোডিং...

এলাকার খবর