অতিরিক্ত ফল খাওয়ার পরিণতি সম্পর্কে জানেন কি?

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারি। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় যেকোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত।

কিন্তু অনেকে ভাবেন যত বেশি পরিমাণে ফল খাওয়া হবে, ততোই শরীরের জন্য ভালো। এমনকি কেউ কেউ ডায়েটে অন্যান্য খাবারের পরিমাণ কমিয়ে আনলেও ফল খেয়ে থাকেন ইচ্ছামতো।

এবার তাঁদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। কারণ চিকিৎসকদের মতে, অন্য সকল খাবারের মতো ফলফলাদিও অতিরিক্ত খেলে বিপদ! অত্যধিক ফলাহারে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, বিশেষ করে আমাদের যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফলের রসে থাকে ফ্রুকটোজ। দিনের পর দিন প্রয়োজনের অধিক ফল খাওয়ায় আমাদের দেহে এই ফ্রুকটোজ এসে জমা হয়। পুষ্টিবিদদের মতে, আমাদের লিভার বা যকৃত তখন সেই অতিরিক্ত ফ্রুকটোজটুকু ফ্যাট তৈরিতে ব্যয় করে। এ প্রক্রিয়াকে বলা হয় লাইপোজেনেসিস। এর ফলে যে রোগ হতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার নাম নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি)।

তবে এই মতের বিরোধিতাও করেছেন কেউ কেউ। অত্যধিক ফলাহারে লিভারের ক্ষতি হয়, এমন কোনো শক্তপোক্ত প্রমাণ এখনও হাতে আসেনি বলেই তাঁদের দাবি। তবে একে পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না তারা। বরং প্রয়োজনের অতিরিক্ত ফল খেলে অন্যান্য যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, সে সম্পর্কে সতর্ক করেছেন।

ফাইবার এবং প্রাকৃতিক শর্করা থাকায় অতিরিক্ত ফলমূল খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এতে প্রাকৃতিক এসিড এবং চিনি থাকায় দাঁতক্ষয়ের সমস্যাও হতে পারে।

এ ছাড়া অত্যধিক চিনি রক্তে শর্করার পরিমাণকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলতে পারে। যাদের ডায়াবেটিস, হাইপারগ্লাইসেমিয়া বা অগ্ন্যাশয়ের সমস্যা রয়েছে তাদের জন্য এটি বিপৎসংকেত!

ফলে থাকা ফ্রুক্টোজ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্যও দায়ী। ইনসুলিন ঠিকমতো উৎপাদিত না হলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সুগার লেভেল বেড়ে যায়। এতে ডায়বেটিস, স্থূলতা, বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়।

সুতরাং কেবলমাত্র ফলভিত্তিক ডায়েটকে অন্ধভাবে অনুসরণ না করে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট অনুসরণ করা উচিত, যেখানে সব খাদ্য উপাদানের সুষম বণ্টন থাকবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর