এইভাবে শুরু হবে, কল্পনাতীত ছিল: জয়া

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

সুখবর দিলেন জয়া আহসান। নেদারল্যান্ডের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে তাঁর ‘পুতুলনাচের ইতিকথা’। প্রখ্যাত ঔপান্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই শিরোনামের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা সুমন মুখোপাধ্যায়।  

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন জয়া নিজেই। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে একটি পোস্টে সিনেমাটির ট্রেলার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘‌আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাঁদের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবির নির্মাণে। তাঁদের জানাই আমার কুর্নিশ।’

পুতুলনাচের ইতিকথায় জয়া। ছবি: সংগৃহীত

একই পোস্টে তিনি জানান, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে পুতুলনাচের ইতিকথা। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে গুরুত্বপূর্ণ এই উৎসবে।

সিনেমাটিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর ‘শশী’ চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, বিংশ শতাব্দীর তিনের দশকের শেষদিক থেকে চারের দশকের শুরু—এই সময়কালকে সিনেমায় তুলে এনেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। আবহসংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর