আল্লু অর্জুনের বাড়িতে হামলা, গ্রেপ্তার ৮

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

বিড়ম্বনা যেন ‘পুষ্পা ২’ অভিনেতা আল্লু অর্জুনের পিছু ছাড়ছে না। ক’দিন আগে তাঁকে জেলে যেতে হয়েছে। শোনা যাচ্ছে, ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কাও রয়েছে! এরইমাঝে নতুন বিপত্তি। এবার তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর হলো। 

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের বাড়িতে হামলার ভিডিও। সেখানে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ-বা আবার বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন ভেতরে। 

অভিনেতার বাড়িতে ভাঙচুর হওয়ার খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে যায় স্থানীয় পুলিশ। জানা গেছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে। ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে আল্লু অর্জুনের বাড়িতে হামলার ভিডিও। ছবি: টাইমস অব ইন্ডিয়া

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র ১ ঘণ্টা আগে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এক বিবৃতিতে তাঁর ভাষ্য, ‘সমস্ত অনুরাগীদের আর্জি জানাচ্ছি, তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত বলে দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এর আগে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, ‘এবার সিনেমা হিট।’ এরপরই পরিস্থিতি ঘোলাটে হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা হামলা চালায় পুষ্পারাজের বাড়িতে। 

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর