স্কুইড গেম: রক্ত যত ঝরে, টাকা তত বাড়ে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানুষের জীবনে কোনটি বড়? জান? জবান? নাকি অর্থ?

হ্যাঁ, বলাই যায় যে, জানের চেয়ে বড় আর কী! কিন্তু এই উত্তরটি দেওয়ার পর পরও যদি নিজের জীবনের দিকে আমরা তাকাই নির্মোহ ভঙ্গিতে, তবে মাঝে মাঝেই দ্বিধান্বিত হয়ে পড়তে হতে পারে। মুক্ত বাজার অর্থনীতির এই জীবন আমাদের প্রবল দ্বিধায় ফেলে দেয়। জিজ্ঞেস করে, ‘টাকা লাগবে না? চলতে পারবে তো?’

এই প্রবল দ্বিধাই কখনও কখনও, কোনো কোনো মানুষকে জানের বাজি লাগাতে প্ররোচিত করে। মানুষ তখন জান বাজি রেখে হলেও বিপুল অর্থ বা সম্পদ উপার্জনের হাতছানিতে প্রত্যুত্তর দিতে রাজি হয়ে যায়। কখনো অনন্যোপায় হয়ে, আবার কখনো লোভে পড়ে এই রাস্তায় নামা হয়। কিন্তু নামার পর বোঝা যায় ফেরা কঠিন কতটা!

তথাকথিত মানবসভ্যতার এই অর্থ বনাম জান সংক্রান্ত যে দ্বিধা, সেটিকেই নতুন করে সামনে নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার সিরিজ ‘স্কুইড গেম’। এর সিজন ওয়ান মুক্তি পেয়েছিল প্রায় ৩ বছর আগে, ২০২১ সালে। নেটফ্লিক্সের এই সিরিজ সেসময় জনপ্রিয়তায় বাকি সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। এই ডিসটোপিয়ান কোরিয়ান ড্রামার প্রথম সিজন মুক্তির ২৮ দিনের মধ্যে প্রায় ১১১ মিলিয়ন ভিউ হয়েছিল নেটফ্লিক্সে। ভিউয়ের ক্ষেত্রে এটি ছিল রেকর্ড। এবার সেটিরই দ্বিতীয় সিজন মুক্তি পেল। সেই সঙ্গে তুলে দিল অনেক যদি, কিন্তু।

গি–হুন হিসেবে অনবদ্য অভিনয়ে মন কেড়েছেন। ছবি: নেটফ্লিক্সস্কুইড গেমের প্রথম সিজনে গি–হুন নামের এক বেকার ও ব্যক্তিগত জীবনে ব্যর্থ ব্যক্তিকে মূল চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছিল। তার জীবনে এতটাই দুর্দশা ছিল যে অর্থ উপার্জনের জন্য এক পর্যায়ে নিজের জান বাজি রাখতে রাজি হয়ে যায় গি–হুন। খেলা শুরু করে স্কুইড গেম। কিন্তু তা খেলতে খেলতে একসময় সে বুঝতে পারে যে, এ এক ভয়ংকর খেলা! জীবনকে দাঁড়িপাল্লায় তুলে এই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে একসময় তার উবে যায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে খেলতেই হয়েছিল। এবং সে জিতে নিয়েছিল কোরীয় মুদ্রায় ৪৫৬ বিলিয়ন। অথচ বন্ধুর মৃত্যুর বিনিময়ে পাওয়া এই বিপুল পরিমাণ অর্থও গি–হুনকে সুখী করতে পারে না। বরং স্কুইড গেমের খেলার সাথী হিসেবে থাকা শত শত মানুষের জীবনের বিনিময়ে পাওয়া অর্থকে অন্য কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় গি–হুন। বন্ধ করতে চায় স্কুইড গেম।

এই স্কুইড গেম আসলে অতিধনী ব্যক্তিদের বিনোদন লাভের একটি স্থান। সিরিজের প্রথম সিজনের শেষ পর্বেই তা স্পষ্ট করা হয়েছিল। কিন্তু কীভাবে এই স্কুইড গেম বন্ধ করবে গি–হুন? যে অমানবিক খেলার সাথে এত প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের বিনোদন জড়িত, এই পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কি তা আদৌ বন্ধ করতে দেবে? গি–হুন তাহলে কী করবে? এসব নানা অমীমাংসিত প্রশ্ন তুলেই শেষ হয়েছিল স্কুইড গেমের সিজন ওয়ান। ফলে দর্শকদের মধ্যে দ্বিতীয় সিজনের জন্য আগ্রহ ছিল ব্যাপক আকারে।

তবে সেই আগ্রহের বিপরীতে স্কুইড গেমের দ্বিতীয় সিজনের মুক্তি দিতে বেশ খানিকটা দেরিই করেছে নেটফ্লিক্স। প্রায় ৩ বছর কাটিয়ে দিয়ে ফের পর্দায় দেখা গেল ‘স্কুইড গেম’। ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এবারের শুরু। মোট ৭ পর্বে সাজানো হয়েছে এবারের সিজন। মুক্তির পর প্রথম ৪ দিনেই ৬৮ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই সিজনের। অর্থাৎ, আগের সিজনের গড়া রেকর্ড ভেঙেও দিতে পারে দ্বিতীয় সিজন।
আগের ধারাবাহিকতা ধরে রেখেছে সিজন ২। ছবি: নেটফ্লিক্সতবে মুক্তির প্রথম কয়েকদিনে স্কুইড গেম নিয়ে দর্শকদের আগ্রহে কিছুটা ভাটাও দেখা গেছে। দর্শক থেকে সমালোচক—সব পক্ষ থেকেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বেশ ভালো বলেছেন, আবার কেউ কেউ নাক সিঁটকে বলছেন—তেমন ভালো না!

স্কুইড গেমের সিজন টু তাহলে কেমন? সমস্যা হলো, সিজন টু নিয়ে কথা বলতে গেলেই তুলনা হিসেবে চলে আসে সিজন ওয়ান। যেকোনো সিরিজের ক্ষেত্রেই এটি হয়। স্কুইড গেমের ক্ষেত্রে আরও বেশি হবে, সেটিই স্বাভাবিক। আর এই জায়গাতেই প্রত্যাশার চাপে পড়ছে সিজন টু। প্রথম সিজনে মূলত কপর্দকশূন্য গি–হুনের রাতারাতি ধনী হয়ে ওঠার গল্পতেই মূল মনযোগ ছিল।

ফলে দর্শকদের আগ্রহ ছিল দুটি প্রশ্নের প্রতি। প্রথমত, গি–হুন কি বেঁচে থাকতে পারবে? দ্বিতীয়ত, সে কি পুরস্কার জিতে ধনী হতে পারবে? পরিচালক হোয়াং ডং–হিয়াক প্রথম সিজনটাকে এই দুই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্র হিসেবে দর্শকমনে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এর ফলাফল হিসেবে স্কুইড গেমের প্রথম সিজন তুমুল জনপ্রিয়তা লাভ করে ফেলেছিল।

জীবন-মরণ খেলা। ছবি: নেটফ্লিক্সএমন গল্প যে ওই প্রথম দর্শকদের সামনে এসেছিল, তা কিন্তু নয়। তবে গল্প বলার ঢং, দারুণ ক্যামেরার কাজ, আবহ সঙ্গীতের উপযুক্ত ব্যবহার, শিল্পীদের দুর্দান্ত অভিনয় এবং ওটিটি’র ব্যাকরণ মেনে সঠিক সময়ে সঠিক টুইস্ট দেওয়ায় প্রথম সিজনটি দর্শক–সমালোচকদের কাছে অতুলনীয় মনে হয়েছিল। সিজন টু অনেকাংশেই সেই একই ফরমুলা অনুসরণ করতে চেয়েছে। এসব ক্ষেত্রে দুই সিজনকে আলাদা করা কঠিন। কিন্তু গল্পে যেহেতু পরিবর্তন এসেছে এবং আগের ধারা দর্শকদের পরিচিত, তাই নতুনত্ব খুঁজে পাওয়া দুষ্কর। আর এই জায়গাতেই পিছিয়ে গেছে সিজন টু। এ কারণে দর্শকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার সঙ্গে ঠিক তাল মেলাতে পারেনি সিজন টু। আবার পরিবর্তিত গল্প দিয়ে যেভাবে দর্শকদের আকৃষ্ট করার প্রয়োজন ছিল, সেই জায়গাতেও আছে ঘাটতি। প্রথম সিজন দেখে আসা দর্শকদের দ্বিতীয় সিজনের প্রথম দুই পর্ব দেখতে বললে বেশির ভাগেরই কাছ থেকেই একই অভিযোগ আসতে পারে। সেটি হলো, গল্পের ধীর গতি। আবার সেটিকেই যখন ফের উত্তেজনার তুঙ্গে তোলা হলো, তখন দেখা যাবে তাতে নতুনত্ব কম। বরং যে ধারায় প্রথম সিজনকে তুলে ধরা হয়েছিল, ঠিক সেটিই অনুসরণ করার চেষ্টা চলেছে সিজন টু’তে। স্কুইড গেমের দ্বিতীয় সিজনের তৃতীয় থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত অন্তত পুরোপুরি অননুমেয় নয়। তবে হ্যাঁ, শেষ পর্বে কাহিনী এমনভাবে মোড় নিয়েছে যে, পরবর্তী সিজনের জন্য দর্শকের মনে আকাঙ্ক্ষা তৈরি করা গেছে। এর জন্য পরিচালক হোয়াং ডং–হিয়াক ধন্যবাদ পেতেই পারেন। দুর্দান্ত অভিনয়ের জন্য টুপি খোলা অভিনন্দন পাবেন লি ইউং–জাই ও লি বিউয়ং–হুন জুটি। অন্যান্য সাপোর্টিং ক্যারেক্টারেও যাঁরা অভিনয় করেছেন, তাঁরাও ছিলেন কম–বেশি ত্রুটিহীন।

এখন আসলে স্কুইড গেমের তৃতীয় সিজনের অপেক্ষায় মশগুল দর্শককূল। সব হারিয়ে গি–হুন পরবর্তী সিজনে আসলে কোন প্রকৃতির মানুষ হিসেবে আবির্ভূত হবে? তখনও কি সে স্কুইড গেম ধ্বংস করার মিশন নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে? নাকি এক নতুন গি–হুনকে দেখা যাবে?

সিজন-২ এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্সএসব প্রশ্নের উত্তর নিয়েই আসবে ‘স্কুইড গেম: সিজন থ্রি’। আসছে শিগগিরই। এরই মধ্যে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোদ পরিচালক হোয়াং ডং–হিয়াক বলেছেন, ২০২৫ সালের মাঝামাঝিই চলে আসতে পারে তৃতীয় সিজন। ধারণা করা হচ্ছে, তৃতীয় সিজন দিয়ে দ্বিতীয়টিতে কুড়ানো সমালোচনা অনেকটাই ঘুচে যেতে পারে!

সেই ফাঁকে বরং স্কুইড গেমের দ্বিতীয় সিজনটি দেখেই ফেলুন। নইলে যে তৃতীয় সিজনের জন্য অপেক্ষার মজাটা ঠিকঠাক পাবেন না!

           

রেটিং: ৪.৪৫ / ৫.০০

পরিচালক: হোয়াং দং-হিউক
অভিনয়শিল্পী: লি জং-জে, লি বাইং-হুন, ইম সি-ওয়ান, কাং হা-নেউল, ওয়াই হা-জুন প্রমুখ
ভাষা: কোরিয়ান
ধরন: ডার্ক কমেডি, সাসপেন্স মিস্ট্রি, অ্যাকশন
মুক্তি: ২৬ ডিসেম্বর ২০২৪/নেটফ্লিক্স

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা–১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর