পিঠে কোপ লেগে মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন সাইফ, কারিনার কী অবস্থা?

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম

তখন রাত ২টা। হঠাত্‍ চিত্‍কার। সাইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিকবার কুপিয়ে পালিয়েও যায় সে। মাঝরাতে বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে ঢুকে কে হামলা করল, কেন হামলা করল—তা এখনও জানা যায়নি। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা সাইফ আলি খানকে রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়। 

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর আলি খানকে নিয়ে থাকেন সাইফ। রাত দুটার দিকে এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। অন্য কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা। 

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্ত একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

সাইফের ওপর হামলার সময় কারিনা কাপুর কোথায় ছিলেন?
কারিনা কাপুর ও সাইফ আলি খানের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় কারিনা কাপুর ও তাঁর সন্তানরা বাড়িতেই ছিলেন। ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঢুকেছিল। সাইফকে ছুরি মারার পর পালানোর সময় পরিবারের লোকেরা ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করেন, কিন্তু পালিয়ে যায়। অন্যদিকে সাইফ তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন। সাইফ-কারিনা পরিবার। ছবি: সংগৃহীত

আহত সাইফ 
লীলাবতী হাসপাতালের সিওও ডাক্তার নীরজ উত্তামনি জানিয়েছেন, ভোর সাড়ে ৩টায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে মোট ৬বার ছুরি দিয়ে কোপানো হয়েছে। এর মধ্যে দুবার শরীরের গভীরে কোপানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সাইফের মেরুদণ্ডের একেবারে কাছে রয়েছে, সেখানে গভীর ক্ষত। তাঁকে নিউরো সার্জেন ও  কসমেটিক সার্জেন অপারেশন করছেন।

মুম্বাই পুলিশ কী বলছে? 
মুম্বাই পুলিশ জানাচ্ছে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢোকে। এক পরিচারিকার সঙ্গে বচসা হয়। সাইফ দুজনকে বুঝিয়ে বচসা থামানোর চেষ্টা করছিলেন। তখনই ওই ব্যক্তি ছুরি দিয়ে সাইফকে কোপাতে শুরু করে। এখনও তদন্ত চলছে।

অন্যদিকে, বান্দ্রায় সাইফ প্রতিবেশী অভিনেত্রী পূজা ভাট রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বান্দ্রায় আরও পুলিশ বাড়ানো হোক। আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।'

সাইফ আলি খান। ছবি: দ্য হিন্দুদুর্বৃত্ত ঢুকল কী করে সাইফের বাড়িতে?
পারিবারিক সূত্রের খবর, বাড়ির একটি পাইপ সাইফের বেডরুম পর্যন্ত গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই পাইপ বেয়েই ঢুকে যায় দুষ্কৃতি। সাইফের সন্তানের ন্যানি আওয়াজ পান, এক পরিচারিকার সঙ্গে ওই দুষ্কৃতির বচসা হচ্ছে। সাইফ ঘটনাস্থলেই গেলেই ওই ব্যক্তি ছুরি বের করে কোপাতে শুরু করে দেয় সাইফকে।  

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর