পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর সময়ের ভিডিও প্রকাশ্যে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম

বুধবার রাতে নবাব পতৌদিদের বাসভবনে এক নৈশভোজের আয়োজন ছিল। কারিনা কাপুর সেখানে অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন। তার ঠিক ঘণ্টাখানেক বাদেই যে স্বামী সাইফ আলি খানকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে হবে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি বেবো।

এ যেন দুঃস্বপ্ন! দুষ্কৃতির আক্রমণের পর কী ঘটে? সেই ভিডিও এখন প্রকাশ্যে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন ছোট নবাব সাইফ। রাত দু'টার দিকে পতৌদিদের ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। কোপ খেয়েছেন এক কর্মচারীও। ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা। 

এদিকে, বাসভবনের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ পেয়েছে পাপারাজ্জি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, কারিনার পরনে ছিল রাতপোশাক। ঢিলেঢালা গোলাপি শার্ট আর পায়জামা। খোলা চুল। অগোছালো অবস্থা। পাগলপ্রায় পরিস্থিতি কারিনার। উদভ্রান্তের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন। বারবার মোবাইলে চোখ রাখছেন। এসবের মাঝেই বাড়ির পরিচারিকাদের সঙ্গে উদ্বিগ্ন কারিনাকে কথা বলতে দেখা যায়।

ভিডিও ফুটেজ। ছবি: ভাইরাল ভায়ানিজানা গেছে, নৈশভোজের পর নিজের ঘরেই ছিলেন অভিনেত্রী। পরিচারিকার সঙ্গে অনাহূত ব্যক্তির বাকবিতণ্ডা শুনে বেডরুম থেকে বেরিয়ে আসেন সাইফ। বড় বচসা বাঁধে। এর পরই বলিউড নবাবকে ছয়বার ছুরির কোপ মেরে পালায় দুষ্কৃতি। ঘটনার পর রক্তাক্ত সাইফকে দেখে ঘাবড়ে যান কারিনা। এরপরই আহত স্বামীকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছোটেন বেবো।

সন্ধ্যার হাউজ পার্টি উপস্থিত ছিলেন কারিনার ‘গার্ল গ্যাং’—বোন বড় বোন কারিশমা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাঁদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। নৈশভোজের কিছু ছবিও কারিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু তখনও কি তাঁরা ভাবতে পেরেছিলেন যে, আর কয়েক ঘণ্টা পরই তাঁদের জীবনে এমন ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে!

ঘটনার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। 

হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। এমনকি শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন অভিনেতা বলে জানিয়েছে হাসপাতাল। নায়কের পাশাপাশি তাঁর বাড়ির এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়। জানা গেছে, তাঁর পরিস্থিতিও এখন স্থিতিশীল।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর