এবার ঢাকার উৎসবে ‘বলী’

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। উৎসবের শেষ দিনের আয়োজনে প্রদর্শিত হবে ইকবাল হোসাইন নির্মিত সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)।

রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আজ রোববার সন্ধ্যা ৭টায় সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হবে। প্রথমবারের মতো দেশের দর্শকরা উপভোগ করতে পারবেন এটি। 

সিনেমাটি সম্পর্কে নির্মাতা ইকবাল হোসাইন জানান, এতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও ‘উপকূলীয় মিথ’ বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

যোগ করে তিনি বলেন, ‘ঘুরপথে খানিকটা দেরিতে হলেও দেশে বলী দেখা যাবে, এটা আমার কাছে বিশাল ব্যাপার।’

এর আগে সিনেমাটি বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। গত বছর এটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে।

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা বলী। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, যাকে সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা যাবে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর