সাইফের আক্রমণকারীকে বাংলাদেশের ‘জাতীয় পর্যায়ের কুস্তিগীর’ বলে দাবি পুলিশের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ফ্ল্যাটে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। অবশেষে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে মুম্বাই পুলিশ, যার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাদের পক্ষ থেকে তিনি বাংলাদেশি নাগরিক বলেও দাবি উঠেছে। এরপর তাঁকে আদালতে হাজির করলে পাঁচ দিনের পুলিশ কাস্টডি মঞ্জুর করা হয়।

এবার সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য জানাল মুম্বাই পুলিশ, যা এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে। তাদের ভাষ্য, অভিযুক্ত শরিফুল একজন জাতীয় পর্যায়ের কুস্তি চ্যাম্পিয়ন!

পুলিশ সূত্রের বরাতে ইন্দো-এশিয়া নিউজ সার্ভিস (আইএএনএস) এক প্রতিবেদনে বলছে, জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার হওয়া শরিফুল নাকি পুলিশকে বলেছেন যে তিনি বাংলাদেশের একজন জেলা ও জাতীয় পর্যায়ের কুস্তিগীর ছিলেন। পুলিশের বিশ্বাস, এই কারণে তাঁর পক্ষে সাইফ ও বাড়ির অন্যদের পরাস্ত করা সম্ভব হয়েছে।

আদালতে হাজির করার সময় শরিফুলের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ছবি: হিন্দুস্তান টাইমস

এ ছাড়াও তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শরিফুল একজন অনুপ্রবেশকারী, যার বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়। পাঁচ-ছয় মাস আগে তিনি মুম্বাইয়ে গিয়েছেন। সেখানে নাম গোপন করে নিজেকে বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছেন।

তবে পুলিশের এসব অভিযোগকে ভিত্তিহীন ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন শরিফুলের আইনজীবী সন্দীপ শিখানে। তাঁর দাবি, বিগত সাত বছরের বেশি সময় শরিফুল তাঁর পরিবারের সঙ্গে মুম্বাইয়ে থাকছেন।

পাশাপাশি, যথাযথ তদন্তের অভাব উল্লেখ করে ৪৩ (এ) ধারা লঙ্ঘনেরও অভিযোগ করেছেন আইনজীবী সন্দীপ শিখনে। সাংবাদিকদের কাছে তিনি তাঁর মক্কেলকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ছুরিকাঘাতের পর বর্তমানে শঙ্কামুক্ত সাইফ আলি খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন অভিনেতা।

সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর