আসলেই কি সাইফকে হামলার অভিযুক্ত বাংলাদেশি?

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

ঘটনাটা ১৫ জানুয়ারি দিনগত রাতে। মুম্বাইয়ের বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। একজন অনুপ্রবেশকারী তাঁর বাড়িতে ঢুকে প্রায় জিম্মিই করতে যাচ্ছিল ছোট ছেলে জেহকে। এরপর অভিনেতা ও পরিচারিকার মুখোমুখি হয় সে দুষ্কৃতি! সাইফ হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ চালায়। সাইফের গোটা শরীরে ৬ বার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিনেতাকে নিতে হয় হাসপাতালে।

এরপর?
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) লাগাতার চিরুনিতল্লাশি। মুম্বাই পুলিশের ২০টি টিম মাঠে। ১৬ জুলাই সকালে জানা যায়, ৩ জন আটক। এরপর জানা যায়, ৩ জন নয়, সংখ্যাটা ১!

বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা যায়। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। এরপর আর হদিস নেই।

১৮ জুলাই রাতে ১ জনকে গ্রেপ্তারে খবর আসে। ১৯ জুলাই তার নাম সামনে আসে; শরিফুল ইসলাম শেহজাদ। এরপর বলা হয় সে বাংলাদেশি!

যেভাবে আটক করা হয় শরীফুলকে
পুলিশের দাবি, প্রথমে তাঁকে মুম্বাইয়ের দাদর এলাকার একটি দোকানের সামনে দেখা যায়। জানা যায়, একটি হেডফোন কিনেছেন তিনি। এর পর আন্ধেরির ডিএন নগর এলাকার একটি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি মোটরবাইক থেকে নামছেন ওই সন্দেহভাজন। থানে এলাকায় পৌঁছে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্তকে। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি কাস্তে জাতীয় অস্ত্রও।

দাবি করা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন কাজের অভাবেই চুরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথম রাতেই ঢুকেছিলেন সাইফের ঘরে। কিন্তু জানতেন না কার বাড়ি চুরি করতে যাচ্ছেন। শরিফুল পুলিশের কাছে স্বীকার করেছেন, সে রাতে গৃহকর্তাকে আঘাত করে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে টিভি দেখে বুঝতে পারেন, বিষয়টি বড় আকার ধারণ করতে চলেছে। সেই মুহূর্তেই এ দিক-সে দিক ঘুরে পার্শ্ববর্তী থানে এলাকায় গিয়ে শ্রমিক বসতিতে আশ্রয় নেন। বন্ধ করে দেন নিজের মোবাইল ফোনটি। কিন্তু শেষতম লোকেশন দেখে পুলিশ সহজেই পৌঁছে যায় থানের শ্রমিক মহল্লায়। থানের এক নির্জন এলাকায়, ম্যানগ্রোভ ঝোপে নিজের আস্তানা করে নিয়েছিলেন শরিফুল।

বাংলাদেশি কিনা তা নিয়ে প্রশ্ন
শরিফুলের আইনজীবী সন্দীপ শেখানে দাবি করেন, তাঁর মক্কেল যে বাংলাদেশের নাগরিক, এমন কোনও প্রমাণ পুলিশের হাতে নেই। গত সাত বছর ধরে সপরিবার শরিফুল মুম্বাই এলাকায় বাস করছেন।

কী বলছে মুম্বাই পুলিশ
ভারতীয় গণমাধ্যমে একেবারে বলে দিচ্ছে শরিফুল বাংলাদেশি? আসলেই কি তাই? মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেডামের ভিডিও দেখে বক্তব্য অনুবাদ করলে দাঁড়ায় তা হলো‍—‘ওই অভিযুক্ত বাংলাদেশি, এ বিষয়ে আমার ডাউট আছে। তবে ওর কাছে কোনও ভারতীয় নথি নেই। আমাদের সন্দেহ ও বাংলাদেশি হতেও পারে। হামলাকারীর বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হচ্ছে।’ 

পুলিশের বয়ানে যা নিয়ে প্রশ্ন উঠেছে
পুলিশের বক্তব্যে বলা হয়েছিল, শরিফুল মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। আবার গ্রেপ্তার করার বর্ণনার সময় দাবি করা হচ্ছে, সে হেডফোন কিনছিল! প্রশ্ন—মোবাইল যদি বন্ধই রাখে তাহলে হেডফোন কী করবে?

অন্যদিকে, অভিযুক্তের কাছে পাওয়া গেছে ‘কাস্তে’র মতো ‘নিরীহ’ ভোতা অস্ত্র! খুনি নিজেকে আড়াল করতে চাইলে, আবার অস্ত্রই বা কেন নেবে? পুলিশকে মোকাবিলা করতে? তাও এমন অস্ত্র! এই প্রশ্নগুলোর উত্তর এখনও পাওয়া যায়নি!

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর