বাংলাদেশি কার্গো জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি, ব্যবসায়ীদের উদ্বেগ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম

১৩ দিন পরও মুক্ত হয়নি আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি কার্গো জাহাজ। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, মিয়ানমারের উত্তেজনা নিয়ন্ত্রণে না আসলে দুদেশের বাণিজ্য সংকটে পড়বে। সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।

এ ছাড়া পণ্যবাহী জাহাজ আটকে চাঁদাবাজির অভিযোগে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দর পর্যন্ত বাণিজ্য বন্ধ রেখেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেছেন, রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে বাণিজ্য সংকট তৈরি হচ্ছে। যা প্রভাব ফেলবে সার্বিক অর্থনীতিতে।

কক্সবাজার চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদের দু দেশের মধ্যে সরকারি পর্যায়ে বৈঠক করা উচিত।

গত ১৬ জানুয়ারি নাফ নদী থেকে বাংলাদেশি তিনটি জাহাজ আটক করে আরকান আর্মি। ২০ জানুয়ারি দুটি জাহাজ মুক্ত হয়। কিন্তু এখনো একটি জাহাজ ছাড়া পায়নি।

টেকনাফ বন্দরের সিএন্ডএফ এজেন্ট সভাপতি এহতেশামুল হক বাহাদুর বলেন, বোটগুলো চলাচল করছে না। রাখাইনে গোলাগুলি চলছে, ওই রুট দিয়ে বোট আসতে চাইছে না। সে কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জের টানতে হচ্ছে বাংলাদেশকে। পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত না হলে টেকনাফ বন্দর ক্ষতির মুখে পড়বে বলে দাবি তাদের।

টেকনাফ বন্দরের রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দীন বলেন, রাজস্ব আহরণ ও পণ্য আমদানি দেখলেই বোঝা যায় আগে কতটা কর্মব্যস্ততা ছিল। এখন স্থবিরতা নেমে এসেছে।

টেকনাফ বন্দরে নেমে এসেছে স্থবিরতা। ছবি: ইনডিপেনডেন্ট ২০২৩-২৪ অর্থবছরে টেকনাফ বন্দর দিয়ে পণ্য আমদানি হয় ৭৮ হাজার ৫০০ টন। রপ্তানি এক হাজার ৪০০ টন। অথচ গত জুলাই থেকে জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত পণ্য আমদানি হয়েছে সাড়ে ১২ হাজার টন। রপ্তানি পণ্য ১ হাজার ৬শ টন।

সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্যে। ইয়াঙ্গুন থেকে নতুন করে কোনো জাহাজ এই বন্দরে আসেনি। ফলে বেকার হয় পড়বে কয়েক হাজার শ্রমিক। ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর