দেশে চিকিৎসা নেওয়া ক্যানসার রোগীরা যেন মৃত্যুর অপেক্ষায়

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম

দেশে চিকিৎসা নেওয়া ক্যানসার রোগীরা যেন মৃত্যুর অপেক্ষায় বসে আছেন। কোনো সরকারি হাসপাতালেই চালু নেই রেডিওথেরাপির আধুনিক যন্ত্র লিনাক। শুধু একটি হাসপাতালে চালু আছে পুরোনো পদ্ধতির কোবাল্ট মেশিন। বেসরকারিভাবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় রেডিওথেরাপি সেবার বাইরেই থাকছেন রোগীদের একটা বড় অংশ।

দেশে ক্যানসার আক্রান্ত মানুষ ১০ লাখের বেশি। এ রোগে খুব জরুরি চিকিৎসা রেডিওথেরাপি। আক্রান্তদের ৭৫ ভাগেরই এ সেবা দরকার হয়। চিকিৎসকেরা বলছেন, মাত্র ১৩ ভাগ রোগী দেশে এ সেবা পান। বড় কারণ রেডিওথেরাপি যন্ত্রের ভয়াবহ সংকট।

ঢাকা মেডিকেলের রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক আলিয়া শাহনাজ বলেন, ঢাকা মেডিকেলে ১৪ বছর ধরে নষ্ট আধুনিক পদ্ধতির লিনাক মেশিন। পুরোনো পদ্ধতির কোবাল্ট মেশিন দুটিও কাজ করে না। জাতীয় ক্যানসার হাসপাতালেও রেডিওথেরাপি সেবা পুরোপুরি বন্ধ।

এ দুই হাসপাতাল ছাড়া আরও আটটি হাসপাতালে রেডিওথেরাপির যন্ত্র থাকলেও কোনোটিই সচল নেই। শুধু চট্টগ্রাম মেডিকেলে চালু আছে একটি কোবাল্ট মেশিন।

অধ্যাপক আলিয়া শাহনাজ আরও বলেন, ‘এমন অনেক রোগী আছেন যাদের চিকিৎসাই হলো রেডিওথেরাপি। যখন তিনি থেরাপি পেলেন না তার যদি দ্বিতীয় স্টেজে ক্যানসার থাকে সেটা হয়তো তৃতীয় অথবা চতুর্থ স্টেজে চলে যায়। এসব মেশিনের বিষয়ে অনেক রকমের চিঠি আদান-প্রদান হলেও কাজে কোনো অগ্রগতি নেই। একজন চিকিৎসক হিসেবে এ বিষয়গুলো মেনে নেওয়া খুবই কষ্টের।’

দেশে ক্যানসার আক্রান্ত মানুষ ১০ লাখের বেশি। এ রোগে খুব জরুরি চিকিৎসা রেডিওথেরাপি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনসরকারি হাসপাতালের জন্য যন্ত্র কেনা হলেও, নেই মেরামতের ব্যবস্থা। একবার নষ্ট হলে ঠিক করতে চলে যায় বহুদিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আসাদুজ্জামান বলেন, ‘ক্যানসার রোগীদের সঠিক চিকিৎসার ক্ষেত্রে শুধু মেশিন কিনলেই হবে না। মেশিন রক্ষণাবেক্ষণের জন্য দরকার দক্ষ জনবল।’

চিকিৎসকেরা জানান, বেসরকারি হাসপাতালের মধ্যে মাত্র ১৩টিতে রেডিওথেরাপি আছে। ব্যয়বহুল হলেও এসব হাসপাতালেও সিরিয়াল পেতে লাগে কয়েক দিন। এ জন্য অনেক রোগীকেই নেওয়া হয় বিদেশে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্জ্য থেকে এইডস, হেপাটাইটিসের মতো অতি সংক্রমণ ক্ষমতার জীবাণু ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসায় ব্যবহৃত সুঁই-গজ-তুলাসহ বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীন কর্তৃপক্ষ।...
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর