পপির বিরুদ্ধে থানায় মা-বোনের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম

দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সিনেমার পর্দায় যেমন, তেমনি ব্যক্তিগত জীবনেও যেন রহস্যের ঘেরাটোপে ঢাকা তাঁর অবস্থান। সহকর্মীদের অনেকেই জানেন না, কোথায় আছেন তিনি, কেমন আছেন! গুঞ্জন রয়েছে, গোপনে বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা হয়েছেন।

তবে এবার খবরের শিরোনামে এলেন পপি, কিন্তু এক বিতর্কিত ঘটনায়। নায়িকার বিরুদ্ধে জমি দখলের গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর মা মরিয়ম বেগম মেরি। শুধু অভিযোগই নয়, পপির নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে তাঁর ছোট বোন ফিরোজা পারভীনের পক্ষ থেকে।

জিডির তথ্য অনুযায়ী, পপি তাঁর বাবার (আমির হোসেন) রেখে যাওয়া জমি একাই দখল করতে চান। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ খুলনার সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এলাকায় উপস্থিত হন পপি। সেখানে গিয়ে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বাধা দিলে হুমকির মুখে পড়েন পপির মা ও বোনরা।

এ প্রসঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা হয় পপির মা মরিয়ম বেগমের। তিনি বলেন, ‘এ বয়সে আমি কোথায় যাব? মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে বদলে গেছে। গত ৫-৬ বছর ধরে তার স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। বাবার জমি জোর করে দখল করতে চাইছে। পপির বাবা বেঁচে থাকতে সে পাঁচ কাঠা জমি নিজের নামে লিখিয়ে নেয়। তখন নায়ক আলমগীর বিষয়টি মীমাংসা করেছিলেন। এখন সে বাকি ছয় কাঠা জমি দখল করতে চাইছে। এই বয়সে আমরা কোথায় যাব?’

পপির ছোট বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। সবাই একসঙ্গে আছি, শুধু পপি আমাদের থেকে আলাদা। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। সে আমাদের জমি দখল করতে চাইছে বহুদিন ধরেই। নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও কয়েকজন এই বিষয়ে জানেন। এখন স্বামীসহ পপি খুলনায় আছে। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা চাই, এর সঠিক বিচার হোক।’

এই অভিযোগের বিষয়ে চিত্রনায়িকা পপির কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে রাজধানীর আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে তাদেরকে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের...
নারী ও শিশুদের প্রতি নির্যাতন ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর