হোটেল চেক আউটের সময় রুম থেকে যা যা নিতে পারবেন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

হোটেলগুলোতে ব্যবহারের জন্য অনেক কিছু দিয়ে থাকে। যেমন, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, লোশনের ছোট প্যাক এবং তোয়ালেসহ অনেক জিনিস। হোটেল চেক আউটের সময় এগুলো অনেকের নিয়ে যেতে মন চাই। কিন্তু সবকিছুই কি নেওয়া যায়।

আমরা সবাই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি—হোটেলের সুন্দর রুমে দাঁড়িয়ে ভাবছি, এই নরম তোয়ালে বা জুতা কি নেওয়া যাবে? কিছু জিনিস একদমই নেওয়া যাবে না (যেমন মিনিবারের স্ন্যাকস বা তোয়ালে)। তবে এমন অনেক ছোট ছোট জিনিস আছে, যা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আর তার জন্য ফ্রন্ট ডেস্ক থেকে কোনো বিরক্তিকর ফোন কল পাবেন না।

চেক আউট করার আগে, জেনে নিন হোটেল থেকে কী কী জিনিস নেওয়া যাবে।

টয়লেট্রিজ
শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এবং লোশনের ছোট বোতলগুলো? নিয়ে নিন! হোটেলগুলো আশা করে যে গেস্টরা এগুলো ব্যবহার করবেন। এখানে যা অবশিষ্ট থাকে তা সাধারণত ফেলে দেওয়া হয়। তাই বাড়িতেও নিতে পারেন পাঁচতারকা এই সুগন্ধিগুলো। আবার অনেক হোটেলে (বিদেশে) ডিজাইনার টয়লেট্রিজও থাকে (যেমন বুলগারি বা ল'অক্সিটেন)। সেগুলোও নিতে পারবেন।

স্টেশনারি
অধিকাংশ হোটেল তাদের লোগো সম্বলিত নোটপ্যাড, পেন এবং পোস্টকার্ড বিনামূল্যে সরবরাহ করে। এগুলো ভ্রমণের স্মারক বা শিশুদের উপহার হিসেবে দারুণ। এসব জিনিস নিতে কারও অনুমতি লাগবে না।

স্লিপার
হোটেলের স্লিপারগুলো বেশ নরম আর আরামদায়ক। এগুলো সাধারণত একবার ব্যবহারের জন্য তৈরি। তাই হোটেলগুলো আপনার নিয়ে যেতে আপত্তি করে না। তবে লাক্সারি অনেক হোটেলে পুনঃব্যবহারযোগ্য স্লিপারও থাকে, সেগুলো রেখে দেওয়াই ভালো।

চা ও কফি স্যাচে
কেটলির পাশে রাখা টি-ব্যাগ, ইনস্ট্যান্ট কফি স্যাচে এবং চিনির প্যাকেট? নিয়ে নিন! হোটেলগুলো এগুলো অতিথিদের জন্যই দিয়ে থাকে। প্রতিবার গেস্ট চেক আউট বা ক্লিন করার পর এগুলো পরিবর্তন করা হয়।

সেলাই কিট
ড্রয়ারে রাখা ছোট সেলাই কিট দেখেছেন? এগুলো গেস্টরা নিয়ে যেতে পারেন! এগুলো বোতাম লাগানো বা জরুরি পোশাক মেরামতের জন্য খুবই কাজে লাগে।

শাওয়ার ক্যাপ
শাওয়ার ক্যাপ শুধু চুলের জন্য নয়। এগুলো সুটকেসে জুতা ঢাকতে বা ব্যাগে তরল জিনিস লিক হওয়া রোধ করতে দারুণ কাজে লাগে। তাই এগুলোও নিয়ে নিতে পারেন।

টুথব্রাশ ও মিনি টুথপেস্ট
হোটেলগুলোতে টুথব্রাশ এবং টুথপেস্ট সরবরাহ করে তাদের অতিথিদের জন্যই। এগুলো শেষ মুহূর্তের ওভারনাইট স্টে বা ইমারজেন্সি ট্রাভেল কিটের জন্য দারুণ।

রুম কী কার্ড
কিছু হোটেল তাদের ব্র্যান্ডিং সম্বলিত প্লাস্টিকের কী কার্ড ব্যবহার করে। যদিও অনেক হোটেল এগুলো ফেরত চায়, কিছু জায়গায় এগুলো স্যুভেনির হিসেবে রাখতে দেয়। সন্দেহ থাকলে চেক আউটের সময় জিজ্ঞাসা করুন!

যা যা নেওয়া যাবে না

  • তোয়ালে ও গামছা– না, এগুলো ‘বিনামূল্যের স্যুভেনির’ নয়।
  • হেয়ার ড্রায়ার ও ইলেকট্রনিক্স– যদি এটি দেয়ালে প্লাগ করা থাকে, তবে এটি আপনার নয়।
  • ডেকোর ও আর্টওয়ার্ক– অনেকে এটি নিতে চান, কিন্তু আপনি একদমই করবেন না।
  • গ্লাসওয়্যার ও কাটলারি– শুধু আপনার রুমে আছে মানেই এটি ফ্রি নয়।
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর