‘ইন্দুবালা ভাতের হোটেল’র পর নতুন সিরিজে শুভশ্রী

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম

ওটিটি দুনিয়ায় ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অভিনয়গুণে দর্শক-সমালোচকের প্রশংসায় ভেসেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ফের হইচই-এর হাত ধরে পর্দায় ফিরছেন তিনি, যা হতে যাচ্ছে অভিনেত্রীর ক্যারিয়ারে দ্বিতীয় ওয়েব সিরিজ।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এসভিএফ-হইচই প্ল্যাটফর্ম নিয়ে আসছে ‘গল্পের পার্বণ ১৪৩২’ শীর্ষক একগুচ্ছ সিনেমা-সিরিজ। যেখানে শুভশ্রীর দেখা মিলবে ‘অনুসন্ধান’ নামের একটি ওয়েব সিরিজে।

নতুন এই সিরিজের গল্প এগিয়েছে ক্রাইম জার্নালিজমকে কেন্দ্র করে। পরিচালনা করছেন অদিতি রায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এ সিরিজ সম্পর্কিত একটি পোস্টার। যেখানে লেখা—‘জেলের ভিতর গর্ভবতী মহিলা’। অর্থাৎ একজন জেলবন্দি নারীকে ঘিরেই আবর্তিত হবে গল্প।

অনুসন্ধান ওয়েব সিরিজের পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই অন্তঃসত্ত্বা নারীর জীবনকে কেন্দ্র করে শুভশ্রীর জীবনে আসবে নতুন চ্যালেঞ্জ। তবে এই সিরিজের গল্পে অভিনেত্রীকে সাংবাদিক নাকি জেলের রহস্যময়ীর চরিত্রে দেখা যাবে—তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ‘পরিণীতা’র পর থেকেই ছক ভেঙে একের পর এক সিনেমা, সিরিজে দর্শক-অনুরাগীদের মুগ্ধ করেছেন শুভশ্রী। কখনো গ্ল্যামারাস, কখনো বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে হাজির হয়েছেন রূপালি পর্দায়। এবার পরিচালক অদিতি রায়ের হাত ধরে নতুন ওয়েব সিরিজে কোন চমক দেন, সেটাই দেখার অপেক্ষা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর