অস্কারে সেরা সিনেমা ‘আনোরা’

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

ঘোষণা হয়ে গেল বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আর সবার প্রত্যাশা পূরণ করে এ বছর ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে শন বেকারের ‘আনোরা’। এর আগে, সবশেষ কান চলচ্চিত্র উৎসবেও স্বর্ণপাম জিতে নিয়েছিল এটি। 

সিনেমাটির গল্প এগিয়েছে নিউইয়র্ক শহরের একজন ল্যাপ ড্যান্সারকে কেন্দ্র করে। রাশিয়ান অলিগার্ক পিতার সন্তান ইভানের প্রেমে পড়েন তিনি। বিয়েও হয় তাদের। কিন্তু বিষয়টি ছেলেটির বাবা-মা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বরং রাশিয়ায় এই খবর পৌঁছানোর পর বিয়ে বাতিল করার জন্য নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন! হুমকির মুখে পড়ে আনোরা-ইভানের রূপকথাময় বিয়ে। 

আনোরা প্রসঙ্গে দ্য গার্ডিয়ান বলছে, ‌‌‘রোমান্স, প্রত্যাখ্যান আর বিশ্বাসঘাতকতার এক আশ্চর্য, শ্বাসরুদ্ধকর ট্র্যাজিক কমেডি।’ 

সেরা ছবি ছাড়াও সেরা পরিচালক, চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আনোরা। ছবি: রয়টার্স থেকে নেওয়া

এ ছাড়া এই চলচ্চিত্রের জন্য এবারের অস্কারে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন শন বেকার। সেরা অভিনেত্রীর পুরস্কারটিও উঠেছে এর অভিনেত্রী মাইকি ম্যাডিসনের হাতে। পুরস্কার পেয়েছে সেরা চিত্রনাট্য বিভাগেও।

অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।  

সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এ ছাড়া ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী হয়েছেন পল ট্যাজওয়েল। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে ‘আই অ্যাম স্টিল হেয়ার’।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর