যে কারণে তামান্না-বিজয়ের সম্পর্কে ফাটল ধরে

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:০০ এএম

‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজের শুটিংয়ে প্রেমের শুরু। সম্পর্কের প্রথম থেকেই অকপট ছিলেন তামান্না ভাটিয়া-বিজয় ভার্মা। তারপর পেরিয়ে গেছে প্রায় তিন বছর। সম্প্রতি শোনা যাচ্ছিল, ঘর বাঁধতে চলছেন বলিউডের এই প্রেমিকযুগল। কিন্তু এরইমধ্যে বিচ্ছেদের খবর! প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। এবার প্রকাশ্যে এল জনপ্রিয় এই জুটির সম্পর্ক ভাঙার কারণ। 

বিজয়ের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তামান্না, সেটাই নাকি সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াল! শোনা যাচ্ছিল, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-তামান্না। 

কিন্তু সপ্তাহখানেক আগেই সম্পর্ক ভেঙেছেন তাঁরা, যা অনুরাগীদের কাছে এখনও অবিশ্বাস্য। ইতিমধ্যে বিজয়ের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেছেন অভিনেত্রী। 

এদিকে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তামান্নার বয়স বর্তমানে ত্রিশ পেরিয়ে। তাই বিয়ের জন্য খানিকটা উদগ্রীব হয়ে উঠেছিলেন। প্রেমিক বিজয়ের সঙ্গে থিতু হওয়ার কথা ভেবেছিলেন। এই নিয়ে একাধিকবার দুজনের মধ্যে মনোমালিন্যও হয়েছে। আর সেই কারণেই নাকি বিচ্ছেদ!

তবে বিচ্ছেদের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তারকাযুগল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর