৭০ বছর বয়সেও প্যান্ট-স্যুট ও স্নিকার্সে সবাইকে তাক লাগালেন রেখা

ভারতীয় অভিনেত্রী রেখা সবসময়ই ফ্যাশন আইকন হিসেবে পরিচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী শাড়ির বদলে, সম্পূর্ণ নতুন এক লুকে হাজির হলেন এই অভিনেত্রী।

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:৫১ এএম

ভারতীয় অভিনেত্রী রেখা সবসময়ই ফ্যাশন আইকন হিসেবে বেশ পরিচিত। তিনি আবারও প্রমাণ করলেন, কেন তিনি এত জনপ্রিয়! সম্প্রতি এক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী শাড়ির বদলে, সম্পূর্ণ নতুন এক লুকে হাজির হলেন এই অভিনেত্রী। সাদা প্যান্ট-স্যুট আর স্নিকার্সে করলেন বাজিমাত। ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি পোশাকে, রেখার এই লুক যেন তাঁর ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে।

৭০ বছর বয়সেও রেখা যেভাবে অনায়াসে প্যান্ট-স্যুট ও স্নিকার্স ক্যারি করছেন, তা অনেক এ-লিস্ট অভিনেত্রীও পারেন না। তাই তো যুগ যুগ ধরে ফ্যাশন জগতের অনুপ্রেরণা হয়ে আছেন তিনি। আর এবারও দেখিয়ে দিলেন, কেন তিনি ফ্যাশন দুনিয়ার কিংবদন্তিদের একজন। তাঁকে সাধারণত কাঞ্জিভরম শাড়িতেই বেশি দেখা গেলেও, এবার ব্যতিক্রমী লুকে ধরা দিলেন তিনি। আর তাতেই সবাই মুগ্ধ!

রেখার অল-হোয়াইট পাওয়ার স্যুটের রহস্য

সাম্প্রতিক এক অনুষ্ঠানে রেখার ভিন্ন ধরনের উপস্থিতি জানান দেন। যেখানে তিনি একদম নিখুঁত গ্ল্যামার ও সৌন্দর্যের সংমিশ্রণ ঘটিয়েছেন। তাঁর এই অল-হোয়াইট প্যান্ট-স্যুটের ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার মনীশ মালহোত্রা। ৭০ বছর বয়সী এই অভিনেত্রী সাহসীভাবে বেছে নিয়েছেন এক উজ্জ্বল সাদা ব্লেজার। যার ফিট ছিল বেশ ঢিলেঢালা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। এর নিচে ছিল এক সাটিন শার্ট। যা তাঁর লুকে আরও সৌন্দর্য এনে দিয়েছে। পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করতে তিনি পরেছিলেন ঢিলেঢালা প্যান্ট। যা মোহনীয় মোনোক্রোম লুক তৈরি করেছে।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে রেখার ভিন্ন ধরনের উপস্থিতি জানান দেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মনীশ মালহোত্রার প্রতিক্রিয়া

রেখার কালজয়ী স্টাইল দেখে খোদ ডিজাইনার মনীশ মালহোত্রা মুগ্ধ হয়ে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘রেখা শুধু ফ্যাশন অনুসরণ করেন না, বরং তিনি নিজেই ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন!’ 

আমরা সবাই জানি, রেখাকে সবচেয়ে বেশি মানায় তাঁর ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়িতে। তবে আধুনিকতার সঙ্গে তাঁর এই চিরন্তন আকর্ষণের যে সংমিশ্রণ, তা একেবারেই অনন্য।

রেখার লুককে যে বিষয়গুলো সবার নজর কেড়েছে তা হলো-হেডগিয়ার। যা রেখার স্টাইলিশ সাদা হেডগিয়ার ভিনটেজ লুক দিয়েছে। তিনি পরেছিলেন কালো রঙের ফ্যাশনেবল সানগ্লাস ও বড় সোনার দুল। যা আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ তৈরি করেছে। তাঁর লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল, এই সোনালি রঙের প্ল্যাটফর্ম স্নিকার্স। যা তাঁকে পুরোপুরি পাল্টে দিয়েছে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর