আবারও হাই ফ্যাশনে ফিরেছেন দীপিকা

দীপিকা পাডুকোন প্যারিসে লুই ভিতঁ'র ফল/উইন্টার ২০২৫ শোতে হাই ফ্যাশনে ফিরে এসেছেন। এসময় তিনি পরেছিলেন লম্বা একটি কোট, আর মাথায় হ্যাট। এক্সেসরিজ হিসেবে বেছে নিয়েছিলেন খুব কম দামের কিছু গহনা। তবুও তাকে বেশ স্টাইলিশ লাগছিলেন।

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

আবারও হাই ফ্যাশনে ফিরেছেন বলিউডের দীপ্তিময় তারকা দীপিকা পাডুকোন। তিনি অংশ নিয়েছেন প্যারিস ফ্যাশন উইকে। আর সেখানে তিনি লুই ভিতঁ’র ফল/উইন্টার ২০২৫ শোতেও অংশ নেন। তার স্টাইল সেখানে সবাইকে মুগ্ধ করেছেন। এটি তার মাতৃত্বকালীন বিরতির পর প্রথম লুই ভিতঁ’র শো। যেখানে তাকে দারুণভাবে ফিরতে দেখা গেছে।

কয়েক বছর আগে দীপিকা প্রথম ভারতীয় হিসেবে লুই ভিতঁ’র হাউস অ্যাম্বাসেডর হন। তারপর থেকে তার সব ফ্যাশন লুকেই এই ব্র্যান্ডের পোশাক ছিল। তার প্রতিটি লুক ছিল বেশ নজরকাড়া।

সাদা লম্বা একটি কোট পরেছিলেন দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম থেকে

দীপিকার প্যারিস ফ্যাশন উইক লুক

২০২৫ প্যারিস ফ্যাশন শোতে দীপিকাকে স্টাইলিশ লুকে দেখা যায়। তিনি লুই ভিতঁ’র ক্রুজ ২০২৫ শোতে একটি বড় সাদা কোট পরেছিলেন। এই কোটটির সাথে তিনি সিয়ার ব্ল্যাক স্টকিংস পরেছিলেন। লুকটি সম্পূর্ণ করতে চামড়ার গ্লাভস, সাদা হ্যাট এবং পয়েন্টেড ব্ল্যাক হিলস পরেছিলেন।

কেমন ছিল এই হাই ফ্যাশন

পোশাকের পর যদি তার এক্সেসরির দিকে তাকান। তবে দেখবেন তিনি কাটিয়ার গহনা বাদ দিয়ে, রুবান্স থেকে ১৮ ক্যারেট গোল্ড-প্লেটেড কিউবিক জিরকোনিয়া স্টাডেড ট্রিপল-ব্যান্ড স্টেটমেন্ট ইয়ার কফ পরেছিলেন। যার দাম মাত্র ১ হাজার ৩০০ রুপি। এটি ফ্যাশনপ্রেমীদের জন্য বেশ ভালো খবর। কারণ এটি কোনোভাবেই বাজেটের বাইরে নয়।

মিলিমাল মেকআপেও এলিগ্যান্ট রূপে হাজির হয়েছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বলিউডের অবিসংবাদিত আইটি গার্ল দীপিকা তার চুল লম্বা পনিটেল করে বাঁধেন। আর একটি স্কার্ফ দিয়ে সেটি মোড়ান, যাতে আরও স্টাইলিশ লাগে। তার মেকআপ ছিল ম্যাট এবং ব্রোঞ্জি। এছাড়াও সাজে দেখা মেলে সুষম ভ্রু, অনেক মাসকারা, চোখে গ্লিটার এবং উজ্জ্বল লাল ঠোঁট। যা তার লুককে দারুণভাবে ক্লাসি এবং এলিগেন্ট করেছে।

দীপিকা মাতৃত্বকালীন বিরতির পর ফ্যাশনে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন। প্রথমে কারটিয়ার ইভেন্ট, তারপর আবুধাবিতে ফরবস ৩০/৫০ গ্লোবাল সামিট, আর এখন লুই ভিতঁ। সবমিলে তার স্টাইল সবাইকে প্রতিবারই মুগ্ধ করেছে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর