সুনিতা উইলিয়ামস মহাকাশে তাঁর চুল বাঁধেনি, জানুন কারণ

প্রেসিডেন্ট ট্রাম্পের সুনিতা উইলিয়ামসের ‘বুনো চুল’ নিয়ে করা রসিকতা অনেকের মনে কৌতূহল জাগিয়েছে। কেন মহাকাশচারীরা মহাকাশে চুল খোলা রাখেন? জেনে নিন তার পেছনের কারণ।

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে ‘বুনো চুলওয়ালা মহিলা’ বলে রসিকতা করেন। তখনই এটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ইন্টারনেটে মিমের বন্যা বয়ে যায়। তবে, এর সঙ্গে একটি প্রশ্নও উঠে আসে যে, সুনিতা উইলিয়ামস আসলে কেন চুল খোলা রেখেছেন?

সুনিতার চুল কিন্তু মোটেই এলোমেলো নয়। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

মহাকাশচারীরা, বিশেষ করে নারীরা, মহাকাশে চুল কেন বাঁধেন না? এই প্রশ্নটি আরও বেশি আলোচনায় আসে, যখন সুনিতা উইলিয়ামসের একটি সাক্ষাৎকারের ক্লিপ ভাইরাল হয়। যেখানে কথা বলার সময় স্বাভাবিকভাবে চুল ঠিক করছিলেন। এরপর থেকেই নেটিজেনরা কৌতূহলী হয়ে ওঠেন, কেন তিনি চুল খোলা রাখলেন? 

প্রথমত, মহাকাশে কোনো মাধ্যাকর্ষণ নেই। তাই চুলের সাধারণ সমস্যা সেখানে তেমন একটা হয় না। পৃথিবীতে মাধ্যাকর্ষণ চুলকে নিচের দিকে টেনে রাখে। যার ফলে চুল জট বাঁধে বা এলোমেলো হয়ে যায়।

কিন্তু মহাকাশে চুল স্বাভাবিকভাবেই ভাসতে থাকে। আর এতে কোনো অসুবিধা সৃষ্টি করে না। মহাকাশচারীদের কাজ করার সময় চুল পড়ার চিন্তা করতে হয় না। পৃথিবীর মতো চুল সামনে চলে আসার সমস্যা নেই। তাই চুল বাঁধারও তেমন দরকার হয় না।

মাধ্যাকর্ষণ না থাকায় মহাকাশে চুল জট বাঁধে না। পৃথিবীতে চুল ঠিক রাখতে বারবার আঁচড়ানোর প্রয়োজন হয়। কিন্তু মহাকাশে চুল ভাসতে থাকে, তাই জট লাগার সম্ভাবনা কম। ফলে, মাসের পর মাস চুল না আঁচড়ালেও কোনো সমস্যা হয় না।

এর আরেকটি বড় কারণ হলো, স্বস্তিতে থাকা। মহাকাশচারীদের প্রায়ই হেলমেট ও অন্যান্য হেডগিয়ার পরতে হয়। যা মাথার ত্বকে বাতাস চলাচল কঠিন হয়ে যায়। চুল খোলা রাখলে মাথা ঠান্ডা ও আরামদায়ক থাকে, বিশেষ করে মহাকাশে দীর্ঘ সময় কাজ করার সময়।

গরমের সময় শুধু ত্বক নয়, চুলের যত্ন নেওয়া জরুরি। এখন বাইরে প্রচণ্ড রোদ। ঘাম আর ধুলোবালিতে নষ্ট হয় চুল। আর যদি স্টাইলিংয়ের জন্য হিট টুল ব্যবহার করেন, তবে তো কথাই নেই। স্ট্রেটনার, কার্লার বা ব্লো...
সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছে। তাড়াহুড়ো করে বের হতে হবে অফিস বা ক্লাসে। কিন্তু আয়নায় তাকিয়ে দেখলেন, চুল একেবারে তেলতেলে। এমন অবস্থায় শ্যাম্পু করা, কন্ডিশনার, তারপর ড্রায়ার! সব মিলিয়ে অন্তত ঘণ্টা খানিক...
এবারের প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্প ও ব্যাকস্টেজে একটি বিষয় স্পষ্ট, ভারী সাজ নয়। বরং সহজ ও স্বাভাবিক লুকেই জোর দিয়েছেন ডিজাইনার ও মেকআপ শিল্পীরা। ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখতে চেষ্টা করা...
মাথায় একটি পাকা চুল দেখা গেলেই অনেকেই সেটি তুলে ফেলেন। অনেকের বিশ্বাস, একটি পাকা চুল তুললে তার জায়গায় নাকি আরও দুইটি চুল গজায়। কিন্তু আসলে কি সত্যিই এমনটা ঘটে?
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর