প্যারিস ফ্যাশন উইক থেকে আসা ৩ জনপ্রিয় বিউটি ট্রেন্ড

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

বিশ্বজুড়ে নতুন বিউটি ট্রেন্ডের ক্ষেত্রে প্যারিস ফ্যাশন উইক সব সময়ই বিশেষ গুরুত্ব পায়। অনেক নামকরা মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্ট এখান থেকেই ভবিষ্যতের ট্রেন্ডের দিকনির্দেশনা দেন। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম হয়নি।

এবারের প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্প ও ব্যাকস্টেজে একটি বিষয় স্পষ্ট, ভারী সাজ নয়। বরং সহজ ও স্বাভাবিক লুকেই জোর দিয়েছেন ডিজাইনার ও মেকআপ শিল্পীরা। ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখতে চেষ্টা করা হয়েছে। মেকআপ ছিল হালকা ও পরিমিত। আর চুলের সাজেও ছিল ব্যক্তিত্বের ছাপ। ফলে এমন কিছু ট্রেন্ড সামনে এসেছে, যেগুলো সহজেই দৈনন্দিন জীবনে অনুসরণ করা যায়।

র‍্যাম্পে দেখা সেই তিনটি জনপ্রিয় বিউটি ট্রেন্ড সম্পর্কে জেনে নেওয়া যাক।

পাওয়ার বব

এই ট্রেন্ডে নজর কাড়েন মডেল অ্যালেক্স কনসানি। আলেকজান্ডার ম্যাককুইনের র‍্যাম্পে তাঁর কমলা রঙের বব উইগ বেশ আলোচনায় আসে। বব কাট চুলের স্টাইল অনেক দিন ধরেই জনপ্রিয়। তবে এবার এটি ফিরেছে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী রূপে।

আগের মতো নরম লেয়ার বা এলোমেলো টেক্সচারের বদলে এবার দেখা গেছে বেশ ধারালো ও পরিপাটি কাট। কখনও সোজা ব্লান্ট কাট, কখনও ভেতরের দিকে সামান্য বাঁকানো। এই স্টাইল সহজেই পুরো লুককে আলাদা মাত্রা দেয়। তামাটে বা উজ্জ্বল রঙের সঙ্গে এই কাট আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

সাইড পার্ট

এবারের র‍্যাম্পে সাইড পার্ট চুলের স্টাইলও ছিল বেশ চোখে পড়ার মতো। সেন্ট লরঁর শোতে চুল এক পাশে স্লিক করে আঁচড়ানো হয়েছে। আর হারমেসে দেখা গেছে একই ধরনের স্টাইলের ভিন্ন রূপ।

এই স্টাইলের বড় সুবিধা হলো, খুব সহজেই এটি পুরো চেহারার লুক বদলে দিতে পারে। চুল এক পাশে ভাগ করলে মুখের গড়ন আরও স্পষ্ট হয় এবং চুলেও স্বাভাবিক ভলিউম তৈরি হয়। ছোট বব কাট থেকে শুরু করে লম্বা চুল। সব ধরনের চুলেই এই স্টাইল মানিয়ে যায়।

ক্রোম ম্যাজিক

ভিভিয়েন ওয়েস্টউডের র‍্যাম্পে ধাতব বা ক্রোম ফিনিশের মেকআপ বেশ নজর কাড়ে। ঠোঁট ও চোখের পাতায় ধাতব ঝিলিক দেওয়া রঙ ব্যবহার করা হয়েছে, যা লুকে ভবিষ্যতধর্মী একটি আবহ তৈরি করে।

এই ধরনের লুক পেতে লিকুইড বা ক্রিমভিত্তিক মেকআপ ব্যবহার করা ভালো। এতে ধাতব গলনের মতো একটি উজ্জ্বল ফিনিশ পাওয়া যায়। তবে একসঙ্গে অনেক রঙ ব্যবহার না করে একটি রঙেই ফোকাস রাখলে এই মেকআপ বেশি সুন্দর দেখায়।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর