গরমে চুলের যত্নে সিরাম ট্রিটমেন্ট কেন দরকার?

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

গরমের সময় শুধু ত্বক নয়, চুলের যত্ন নেওয়া জরুরি। এখন বাইরে প্রচণ্ড রোদ। ঘাম আর ধুলোবালিতে নষ্ট হয় চুল। আর যদি স্টাইলিংয়ের জন্য হিট টুল ব্যবহার করেন, তবে তো কথাই নেই। স্ট্রেটনার, কার্লার বা ব্লো ড্রায়ার চুলের ওপর আরও বেশি চাপ তৈরি করে। এসব কারণে চুল রুক্ষ, ভঙ্গুর ও প্রাণহীন হয়ে পড়তে পারে। এই সমস্যা কমাতে এখন অনেকেই হিট প্রোটেকশন সিরাম ব্যবহার করছেন।

এই সিরাম মূলত চুলের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এটি চুলের ভেতরে অতিরিক্ত তাপ ঢুকতে বাধা দেয়। ফলে হিট টুল ব্যবহারের সময় চুল সরাসরি ক্ষতিগ্রস্ত হয় না। নিয়মিত ব্যবহার করলে চুল কম ভাঙে, কম শুষ্ক হয়। আর তুলনামূলকভাবে মসৃণ থাকে।

রেড বাই আফরোজা বিউটি সেলুনের আফরোজা পারভিনের মতে, ‘স্টাইলিংয়ের আগে ভেজা বা আধা-ভেজা চুলে এই সিরাম ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। অল্প পরিমাণ সিরাম হাতে নিয়ে চুলের মাঝামাঝি অংশ থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লাগাতে হয়। তবে স্ক্যাল্পে সরাসরি লাগানো ঠিক নয়, এতে চুল অতিরিক্ত তৈলাক্ত দেখাতে পারে।’

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের সিরাম পাওয়া যায়। কিছু সিরাম শুধু তাপ থেকে সুরক্ষা দেয় না। বরং চুলকে মসৃণ করা, ফ্রিজ নিয়ন্ত্রণ করা বা উজ্জ্বলতা বাড়ানোর কাজও করে। তাই নিজের চুলের ধরন বুঝে সঠিক সিরাম নির্বাচন করা জরুরি।

গরমে চুলের যত্নে শুধু শ্যাম্পু বা কন্ডিশনার যথেষ্ট নয়। হেয়ার কেয়ার রুটিনে হিট প্রোটেকশন সিরাম যোগ করা এখন প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে যারা নিয়মিত চুলে কালার, স্ট্রেটনিং বা কেমিক্যাল ট্রিটমেন্ট করান। তাদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ।

এই সিরাম চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে চুল শুষ্ক বা প্রাণহীন দেখায় না। বাইরে বের হওয়ার আগে সামান্য পরিমাণ ব্যবহার করলে ধুলো ও দূষণের ক্ষতিকর প্রভাব থেকেও কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

তবে শুধু সিরাম ব্যবহার করলেই সব সমস্যা শেষ হয়ে যায় না। স্টাইলিংয়ের সময় তাপমাত্রার দিকেও খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত উচ্চ তাপে হিট টুল ব্যবহার করলে সিরাম থাকলেও চুলের ক্ষতি হতে পারে। একই অংশে বারবার তাপ প্রয়োগ করাও এড়িয়ে চলা উচিত।

আফরোজা পারভিন বলেন, ‘সপ্তাহে অন্তত এক-দুই দিন চুলকে হিট টুল থেকে বিরতি দেওয়া ভালো। এতে চুল স্বাভাবিকভাবে পুনরুদ্ধারের সুযোগ পায়।’

গরমের দিনে চুলের সঠিক যত্ন নিতে হলে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, স্বাস্থ্যও গুরুত্ব দিতে হবে। নিয়মিত হিট প্রোটেকশন সিরাম ব্যবহার করলে চুল থাকবে তুলনামূলকভাবে মসৃণ, উজ্জ্বল ও সুরক্ষিত। সচেতন যত্নই পারে গরমেও চুলকে ভালো রাখতে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর