জন্মদিনে শাকিবের সাবিলা চমক!

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান এবার হাজির হচ্ছেন ঈদুল আজহার বড় চমক নিয়ে। রায়হান রাফীর পরিচালনায় তার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে শাকিবের জন্মদিনে, ২৮ মার্চ। সেদিনই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্ট লুক এবং নায়িকার নাম। সিনেমা সংশ্লিষ্ট একাধিকজনের মতে, সেদিনই চমক হিসেবে নায়িকাকে সামনে আনবেন শাকিব খান।

অভিনেত্রী সাবিলা নূরের এটিই হতে যাচ্ছে প্রথম সিনেমা। যদিও পরিচালক রায়হান রাফী শুরুতে নায়িকার নাম গোপন রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে সাবিলার অভিনয়ের খবর।

আরও দাবি করা হচ্ছে, সিনেমাটির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এছাড়া মাত্র ৪০ সেকেন্ডের ক্যামিওতে হাজির হতে পারেন শরিফুল রাজ।

তাণ্ডব’র কাহিনি নির্মাতা রায়হান রাফীর নিজের লেখা। চিত্রনাট্য করেছেন তিনি ও আদনান আদিব খান। জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার কাহিনি এগিয়ে যাবে। তবে সিনেমার নির্মাতা ও সংশ্লিষ্টরা এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না।

সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শাকিব খানের জন্মদিন উপলক্ষে ২৮ মার্চ তাণ্ডব'র প্রথম পোস্টার ও আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হবে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর