কানের মঞ্চে জাহ্নবী-ঈশানের ‘হোমবাউন্ড’, মনোনয়ন পেল আরও যেসব ছবি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পিএম

কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল মনোনয়নে এবারও জায়গা করে নিয়েছে ভারত। আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা নিরাজ গাইওয়ান পরিচালিত চলচ্চিত্র ‘হোমবাউন্ড’। 

এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানের মঞ্চে প্রিমিয়ার হতে চলেছে তাঁদের অভিনীত সিনেমা।

গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জিতেছিল ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এবার হোমবাউন্ড’র মনোনয়নপ্রাপ্তি বেশ আলোচনা তৈরি করেছে। এটি প্রযোজনা করেছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর।

আগামী ১৩ মে শুরু হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৪ মে। উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’। এবারই প্রথমবার কোনো অভিষিক্ত নির্মাতার সিনেমা দিয়ে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ এই উৎসব।

উদ্বোধনী চলচ্চিত্র লিভ ওয়ান ডে’র একটি ‍দৃশ্য। ছবি: সংগৃহীত

এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন জুলিয়েট বিনোশ। সম্মানসূচক স্বর্ণপাম পাচ্ছেন বর্ষীয়ান হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো।

৭৮তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে যেসব সিনেমা—

আলফা, জুলিয়া দুকোর্নো (ফ্রান্স, বেলজিয়াম)

দোসিয়ে ১৩৭, ডমিনিক মোল (ফ্রান্স)

ঈগলস অব দ্য রিপাবলিক, তারিক সালেহ (সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ড)

ফুয়োরি, মারিও মার্তোনে (ইতালি, ফ্রান্স)

এডিংটন, আরি অ্যাস্টার (যুক্তরাষ্ট্র)

নুভেল ভাগ, রিচার্ড লিঙ্কলেটার (ফ্রান্স)

দ্য ফিন্যান্সিয়াল স্কিম, ওয়েস অ্যান্ডারসন (যুক্তরাষ্ট্র, জার্মানি)

দ্য হিস্টোরি অব সাউন্ড, অলিভার হারমানাস (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র)

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, জাফর পানাহি (ইরান, ফ্রান্স)

দ্য লিটল সিসটার, হাফসিয়া হারজি (ফ্রান্স, জার্মানি)

দ্য মাস্টারমাইন্ড, কেলি রেইচার্ড (যুক্তরাষ্ট্র ও জার্মানি)

রেনোয়ার, হায়াকাওয়া চিয়ে (জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া)

রোমেরিয়া, কার্লরা সিমোন (স্পেন ও জার্মানি)

দ্য সিক্রেট এজেন্ট, ক্লেবার মেন্ডোনসা ফিলো (ব্রাজিল, ফ্রান্স)

সেনটিমেন্টাল ভ্যালু, জোয়াকিম ট্রিয়ের (নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য)

সিরাত, অলিভার লাক্সে (স্পেন ও ফ্রান্স)

সাউন্ড অব ফলিং, মাসচা শিলিনস্কি (জার্মানি)

টু প্রসিকিউটরস, সের্গেই লোজনিৎসা (লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া ও লিথুনিয়া)

দ্য ইয়ং মাদার্স হোম, দারদেন ব্রাদার্স (বেলজিয়াম)

সম্মানসূচক স্বর্ণপামে ভূষিত হবেন রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

কান প্রিমিয়ার
আমরুম, পরিচালক: ফাতিহ আকিন

স্প্লিটসভিল, পরিচালক: মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো

লা ওলা, পরিচালক: সেবাস্তিয়ান লেলিও

কনেমারা, পরিচালক: আলেক্স লুটজ

অরওয়েল: ২+২=৫, পরিচালক: রাউল পেক

দাস ফেরশভিন্ডেন দেস যোজেফ মেনগেলে, পরিচালক: কিরিল সেরেব্রেনিকভ

বিশেষ প্রদর্শনী
স্টোরিজ অব সারেন্ডার, পরিচালক: বোনো 

টেল হার দ্যাট আই লাভ হার, পরিচালক: রোমেন বোহরিঞ্জার

আ ম্যাগনিফিসেন্ট লাইফ, পরিচালক: সিলভাঁ শোমে

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর